1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি

হবিবপুর জনকল্যান ট্রাস্ট ইউকে নতুন পরিচালনা পর্ষদ গঠন

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৪৫০ Time View

২১শে নভেম্বর হবিবপুর জনকল্যান ট্রাস্ট ইউকে এর সাধারণ সভা জনাব মোঃ জিল্লুর রহমান আতর আলীকে স্পীকার মনোনয়ন করে মোঃ রুনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয় । সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন হাফিজ শফিকুর রহমান, ট্রাস্টের অন্যতম হিসাব রক্ষক জনাব আব্দুল মতিন লাকী ট্রাস্টের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব প্রতিবেদন আকারে উপস্হাপন করেন । সভায় ট্রাস্টিগন ট্রাস্টের অতীত এবং বর্তমান কার্যক্রম

নিয়ে বিশ্লেষণমুলক আলোচনাসহ ভবিষ্যত কর্মপন্থা নিয়ে নির্দেশনামুলক সিদ্ধান্ত গ্রহন করেন। ট্রাস্টের তৃতীয় বছর উৎযাপন করা হয় এ সভার মাধ্যমে । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী আকাশ, শামসুল ইসলাম রাজন, রিযিক হাসান মুরাদ , মোহাম্মদ সেলিম , মোঃ রবিউল আলম,আশরাফ আলী, জয়নাল, তুহিনুর, শফি মিয়া , নূর আলী, মোহাম্মদ শিমন চৌ, মুহিবুর রহমান ,সুমন আহমদ,রুহুল আমিন, আনোয়ার ও হাসান।

সভায় উপস্তিত ট্রাস্টিগন পনেরোজন আজীবন সদস্যের নাম অন্তভুক্তি করার মাধ্যমে আট হাজার পাউন্ড তহবিল গঠন করা হয় যা ট্রাস্টের আর্থিক গতিশীলতা আরো বাড়াবে। আজীবন সদস্যপদ শর্তসাপেক্ষে সবার জন্য উন্মুক্ত রাখা হয়।

একদল একই স্বপ্ন, দারিদ্রতা দূরীকরণ সমতা আনয়ন এই শ্লোগানকে গতিশীল করতে যথারীতি নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। পরিচালনা পর্ষদের নতুন সদস্যরা হলেন মোঃ শিব্বির আহমদ খোকন, রফিকুল ইসলাম বাদশা, সুজাত উল্লাহ মিফতা, মোঃ রুনু মিয়া , সুমন আহমদ এবং আবু আমিন রুম্মান।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com