1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

হিজাব পড়ায় মুসলিম নারীকে লাথি

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ৩১৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হিজাব পরায় হেনস্থা হতে হল এক মার্কিন নারী বিমানবালাকে। বুধবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে ডেল্টা এয়ারলাইন্সের নারী বিমানবালা রাবেয়া খান নিয়ম মাফিক অফিসে বসে ছিলেন। হঠাৎই তার ওপর চড়াও হয় বছর ৫৭ বছর বয়সের রবিন রোডস।

জানা গেছে, প্রথমে রবিন দরজায় ধাক্কা দিতে থাকে। আর চিৎকার করে বলতে থাকে, ‘‌আপনি কি ঘুমোচ্ছেন? আপনি কি প্রার্থনা করছেন?‌ কী করছেন ভিতরে বসে?‌’‌ এই প্রশ্নের সঙ্গে সঙ্গেই চলতে থাকে দরজায় ধাক্কা মারা। এমন সময় রাবেয়া রবিনকে প্রশ্ন করেন, ‘‌আমি কী করেছি?’‌

এর জবাবে রবিন বলেন, ‘‌কিছুই না, তবু আপনাকে আমি লাথি মারব’‌। বলেই রাবেয়ার পিছনের পায়ে সজোরে লাথি মারে সে। বেশ কয়েকটা লাথি দিয়ে দেওয়ার পর রাবেয়া যাতে পালাতে না পারে, সেই জন্য সে রাস্তাও আটকে রাখে।

আর এ সময় রবিন চিৎকার করে বলতে থাকে ‘‌সাবধান মুসলিমরা, সাবধান আইএসআইএস। এখন ক্ষমতায় রয়েছেন ট্রাম্প। জঙ্গিদের হাতে থেকে মুক্তি দিতে তিনিই যথেষ্ট। জার্মানি, ফ্রান্স বা বেলজিয়ামে গিয়ে থাকবেন এরা। আমেরিকায় নয়। ’‌

যদিও গোটা ঘটনার পরপরই গ্রেফতার করা হয় রবিনকে। একাধিক ধারায় মামলাও দায়ের করা হয় তার বিরুদ্ধে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, গোটা ঘটনাই লজ্জার। তদন্ত করা হবে, শাস্তি পাবেন অভিযুক্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com