1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

হিন্দু প্রেমিকাকে চার বার বিয়ে করলেন মুসলিম যুবক

  • Update Time : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৪৩৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: প্রেম আর ভালোবাসায় ঘর ছেড়েছেন অনেকেই। অনেকে হয়েছেন ধর্মান্তরিত। তবে এসবের বাইরেও নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে বিয়ের পিঁড়িতে বসেছেন অনেকেই।

ভারতের এমনই এক ঘটনার জন্ম দিলেন এক প্রেমিক যুগল। এ জন্য হিন্দু প্রেমিকা অঙ্কিতা আগরওয়ালকে চারবার বিয়ে করেছেন মুসলিম প্রেমিক ফয়েজ রহমান।

জানা যায়, কলেজে প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়েছিলেন অঙ্কিতা ও ফয়েজ। তবে ধর্ম ও সমাজের কথা ভেবে পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কিন্তু বিচ্ছেদের পর বুঝলেন, পরস্পরের থেকে দূরে থাকা সম্ভব না।
তারপর এক-দু’বার নয় পাক্কা চারবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অঙ্কিতা ও ফয়েজ।

কারণ অঙ্কিতার পরিবারের ভাবনা ছিল, ফয়েজের পরিবার অঙ্কিতাকে জোর করে ধর্মান্তরিত করাতে পারে। তাছাড়া মুসলিম ধর্মমতে বিবাহিত ব্যক্তি চারবার বিয়েও করতে পারেন।

এ অবস্থায় অঙ্কিতার বাবা-মায়ের দুশ্চিন্তা দূর করতে দারুণ এক কাজ করেন ফয়েজ। আর তাতেই মুসলিম যুবককে জামাই হিসেবে পছন্দ হয়ে যায় অঙ্কিতার বাবা-মায়ের।

অঙ্কিতাকে জীবনসঙ্গী হিসেবে পেলে ফয়েজ যে আর বিয়ে করবেন না, তা বিশ্বাস করানোর জন্য চারবার চারটি আলাদা অনুষ্ঠান করে অঙ্কিতাকেই বিয়ে করেন তিনি।

প্রথমে ফেব্রুয়ারির ১৭ তারিখ মহালক্ষ্মী মন্দিরে। তারপর আদালতে বিশেষ বিবাহ আইন অনুযায়ী। যে আইন মুসলিমদের চারবার বিয়ের অনুমতি দেয় না। এবং শেষমেশ বন্ধু ও আত্মীয় স্বজন ডেকে ধুমধাম করে নিকাহ ও সাত পাকে বাঁধা পড়েন অঙ্কিতা ও ফয়েজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com