1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

ইস্ট লন্ডনে বড় ভাই হত্যার দায়ে ছোট ভাই দন্ডিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৮৯ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি: ইস্ট লন্ডনের বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। স্টেপনি এলাকার ডাকেট স্ট্রীটের টাইমোর হাউসের বাসিন্দা ৩৬ বছর বয়সী রুহেল আহমেদ হত্যার দায়ে ছোট ভাই জুহেল আহমেদকে অন্তত ১২ বছর সাজা ভোগ করতে হবে বলে আদালত জানিয়েছে। জুহেলের বয়স ৩০ বছর। ওল্ডবেইলি আদালত এ রায় দিয়েছে। আদালত সূত্রে জানা গেছে, বড় ভাই রুহেলকে হত্যা করে তার বেডরুমে ফেলে রাখেন ছোট ভাই জুহেল। প্রায় এক সপ্তাহ পরে বেডরুম থেকে রুহেলের মৃতদেহ উদ্ধার করা হয়। গত বছর আগষ্টের শেষ সপ্তাহে অন্তত ২৮ আগষ্টের দিকে রুহেলকে হত্যা করা হয় বলে ধারণা করা হয়। এর প্রায় এক সপ্তাহ পরে ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে পুলিশ এবং এম্বুলেন্স ডাকা হয়। পুলিশ ও এম্বুলেন্স গিয়ে বেডরুম থেকে রুহেলের মৃতদেহ উদ্ধার করে। ৫ সেপ্টেম্বর পপলার মার্চুয়ারীতে মরদেহের পোস্ট মর্টেম সম্পন্ন হয়। তাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে পোস্ট মর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়। রুহেল হত্যা সঙ্গে তার ভাই জুহেল সম্পৃক্ত থাকতে পারে বলে তাদের পরিবারের সদস্যরাও সন্দেহ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। আদালতের শুনানিতে বলা হয়েছে, জুহেল ও রুহেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এমনকি যে সপ্তাহে রুহেলকে হত্যা করা হয় সেই সপ্তাহে জুহেল হাতে আহতের চিহ্ন নিয়ে হাসপাতালে গিয়েছিলেন বলেও পুলিশ প্রমাণ পায়। রুহেলের মরদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে জুহেলকে জিজ্ঞাসাবাদের পর ৭ সেপ্টেম্বর তাকে রুহেল হত্যার অভিযোগে অভিযুক্ত করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে শুক্রবার ওল্ডবেইলি আদালতে বড় ভাই রুহেল হত্যার দায়ে ছোট ভাই জুহেলকে যাবজ্জীজবন দ- প্রদান করেন বিচারক। জুহেলকে অন্তত ১২ বছর জেলদন্ড ভোগ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com