1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

বছরে ২ লাখ ৮০ হাজার অভিবাসী কর্মী দরকার ইতালির

  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শ্রমবাজারের ঘাটতি মেটাতে ২০৫০ সাল পর্যন্ত প্রতি বছর অন্তত ২ লাখ ৮০ হাজার অভিবাসী কর্মী প্রয়োজন ইতালির। সম্প্রতি এই তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা আইডিওএস সেন্টার অব স্টাডিজ অ্যান্ড রিসার্চ।

সংস্থাটি বলছে, ইতালিতে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা ক্রমে বাড়তে থাকায় শ্রমবাজারে কর্মীর ঘাটতি দেখা দেবে। এই ঘাটতি পূরণে ২০৫০ সাল পর্যন্ত বছরে অন্তত ২ লাখ ৮০ হাজার বিদেশি কর্মী প্রয়োজন হবে ইউরোপীয় দেশটির।

দায়ী একগুঁয়েমি নীতি!
সংস্থাটির দাবি, বিদেশি কর্মীদের বিষয়ে ইতালি সরকারের একগুঁয়েমি নীতির কারণে ১২ বছর ধরে বিদেশি কর্মীদের প্রবেশের পথ বন্ধ ছিল।

জাতীয় অর্থনীতিতে কর্মী ঘাটতি তৈরি হওয়ার পেছনে এটি একটি বড় কারণ। দেশটির জনমিতির স্থিতাবস্থার ওপরেও প্রভাব ফেলেছে এই কর্মী সংকট।

তবে ২০০৪-২০০৬ সালের মধ্যে বিদেশি নাগরিকদের ইতালির শ্রমবাজারে কাজ করার সুযোগ দিতে যে নীতি প্রণয়ন করেছিল সরকার, তার প্রশংসা করেছে আইডিওএস।

নতুন এই নীতি অনুযায়ী, ইতালি সরকার ২০২৩ সালে ১ লাখ ৩৬ হাজার, ২০২৪ সালে ১ লাখ ৫১ হাজার এবং ২০২৫ সালে ১ লাখ ৬৫ হাজার বিদেশিকে নিয়মিতভাবে অভিবাসনের সুযোগ দেবে।

অভিবাসীদের ইতালির সমাজে একীভূত করার পরিকল্পনা নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ঝুঁকিপূর্ণ শ্রমপরিবেশ
আইডিওএস জানিয়েছে, ইতালিতে বিদেশি কর্মীদের অনেকেই কম বেতনে, ক্লান্তিকর কাজে নিয়োজিত, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রতি তিনজনে দু’জন বিদেশি কর্মী ইতালীয়দের তুলনায় কম দক্ষ।

আইডিওএস সেন্টার অব স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রেসিডেন্ট লুসা ডি সিউলোর মতে, স্থানীয়দের বয়স বেড়ে যাওয়া, তরুণদের এবং অধিক যোগ্যদের দেশ ছেড়ে যাওয়ার কারণে ইতালির চাকরি বাজারে ঘাটতি তৈরি হয়েছে। দেশটির উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব ফেলছে এটি।

এই পরিস্থিতিতে বিদ্যমান ‘দুষ্টচক্রের মতো অপ্রচলিত আইনকে’ দূরে সরিয়ে অভ্যন্তরীণ চাহিদা অনুযাযী বিদেশি কর্মীদের বাজারে প্রবেশ করতে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com