1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

দিরাইয়ে শিশির মনিরের জন্য ভোট চাইলেন আ.লীগ নেতা

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত ইসলামের আলোচিত প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী বৈঠকে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা উপস্থিত ছিলেন ভোট ও চেয়েছেন।

গোলাপ মিয়া নামের এক আওয়ামী লীগ নেতার বক্তব্য ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনি দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বৈঠকে বসা জামায়াতের এমপি প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের ডান পাশে দাঁড়িয়ে গোলাপ মিয়া বক্তব্য দিচ্ছেন এমন একটা ভিডিও মঙ্গলবার বিকালে দিরাইয়ের অনেকেই ফেসবুকে প্রচার করেন।

ওই ভিডিওতে দেখা যায়, ১২ জানুয়ারি সোমবার রাতে রাজানগর ইউনিয়নের চকবাজারে শিশির মনিরের বৈঠকে মাইকে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া। ওই সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজানগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রেনু মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খসরু মিয়া, আলতাবুর রহমান বক্তব্য রাখেন বলে জানা গেছে।

মোহাম্মদ শিশির মনিরের পথসভায় গোলাপ মিয়া বলেন, একটি ঘরের চেয়ে, দরজা অনেক ছোট, আবার দরজা থেকে তালা ছোট, তালা থেকে চাবিও আর ছোট। কিন্তু ছোট চাবি মূল্য অনেক বেশি। তেমনি চাবির মত মূল্যবান হচ্ছে ভোট। সেই ভোটের চাবি, উন্নয়নের চাবি কার হাতে দিতে চাই ? সবার বক্তব্যে আমরা বুঝতে পারছি সেই মূল্যবান চাবি দেওয়া ও তারই যোগ্য একমাত্র ব্যক্তি ও সবার পছন্দের ব্যক্তি মোহাম্মদ শিশির মনির। আমরা চাই এই মূল্যবান ভোট এবং উন্নয়নের চাবিটা শিশির মনিরের কাছে দিতে চাই।

বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করে গোলাপ মিয়া বললেন, আমি রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম। অনেকদিন হয় নিস্ক্রিয়। এখন আমার কোন পদ-পদবী নেই। আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ, কোন প্রার্থীকে তো ভোট দিতে হবে। তাই একজন সাধারণ নাগরিক ও ভোটার হিসেবে শিশির মনিরের সভায় এলাকার পক্ষে বক্তব্য দিয়েছি। সভায় রেনু মেম্বার, খসরু মেম্বার, আলতাবুর রহমান বক্তব্য দিয়েছেন। তাদেরও কোন পদ-পদবী আছে বলে জানা নেই, তারাও আওয়ামী লীগের সাধারণ কর্মী ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com