1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

ম্যানচেষ্টারের বাংলাদেশ হাউসে চেতনা ও অনামিকার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০১৫
  • ১২১৭ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে::চেতনা ইউকে এবং অনামিকা সাংস্কৃতিক গোষ্টির যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপিত হয়েছে ম্যানচেষ্টারের বাংলাদেশ হাউসে।
মহান স্বাধীনতা আন্দোলনে উৎসর্গিকৃত শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্যি দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এর পর পরই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
চেতনার সভাপতি সৈয়দ মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক ফারুক যোশীর পরিচালনায় পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর। সভাপতির স্বাগত বক্তব্যের পর শুরু হয় আলোচনা সভা। সভায় মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসীদের অবদান নিয়ে আলোচনা করেন মাঝে বক্তব্য রাখেন সাবেক কুটনীতিক মহিউদ্দিন চৌধুরী। এছাড়া বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম তাঁর যুদ্ধাকলীন সময়ের স্মুতিচারণ করেন। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ম্যানচেষ্টার আওয়ামীগের সভাপতি ছুরাবুর রহমান, সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা, মইনুল আমীন বুলবুল, প্রমূখ।
মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা আবৃত্তি করেন ডি এন কোরেশী, রুহুল আমীন চৌধুরী মামুন, ফেরদৌসী হক লিপি, মরিয়ম ইসলাম, চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল,ফারুক যোশী, ডাঃ নজরুল ইসলাম, মীর গোলাম মোস্তফা, কাজী নাজমুল হাসান মামুন প্রমূখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিমান ম্যানচেষ্টারের ব্যবস্থাপক কাজী আব্দুল জলিল, মিসেস জলিল, রেহানা বেগম, সালেহা চৌধুরী, নাইমা আলম, সেইকুল ইসলাম, রুদ্র প্রমূখ । এছাড়া গান পরিবেশন করেন মীর আবুল কাশেম বাদল, ফুরকানুর রহমান চৌধুরী সাগর, ফেরদৌসী হক, নাইমা আলম, মরিয়ম ইসলাম,মীর মোস্তফা, সৈয়দ মাহমুদুর রহমান, শিশু শিল্পী মাহিরা, সুহা, প্রভা, আরিভা, নাবিল, লিয়ানা প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com