1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার প্রকাশ

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দুর্নীতিমুক্ত সুশাসন, আর্থিক খাতের সংস্কার এবং প্রযুক্তিনির্ভর আধুনিকায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবকের কর্মসংস্থান ও নতুন মন্ত্রণালয় গঠনের লক্ষ্য নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতের নির্বাচনী ইশতেহার ২০২৬ তুলে ধরেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলটির এই ইশতেহারে বলা হয় বাংলাদেশকে বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতিতে উন্নীত করার অঙ্গীকার করেছে দলটি।
‘বর্তমানে ৩৫তম অবস্থানে থাকা এই অর্থনীতিকে ২ ট্রিলিয়ন ডলারের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর পরিকল্পনা গ্রহণ করেছে দলটি। যেখানে মাথাপিছু আয় হবে ১০ হাজার মার্কিন ডলার এবং জিডিপি প্রবৃদ্ধির হার পর্যায়ক্রমে ৭ শতাংশে উন্নীত করা হবে।’

ইশতেহারে বলা হয়, সরকার গঠন করলে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে বর্তমানের ৩৫তম অবস্থান থেকে ২০তম অবস্থানে উন্নীত করা হবে। বর্তমানে ধুঁকতে থাকা ব্যাংকিং খাতের ক্ষত সারাতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন ‘আর্থিক খাত সংস্কার কমিশন’ গঠনের কথা বলা হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়, খেলাপি ঋণ সহনীয় পর্যায়ে আনা এবং বিদেশে পাচার করা অর্থ ফেরত আনা হবে তাদের অগ্রাধিকার। এছাড়া শেয়ার বাজারে কারসাজি বন্ধ করে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করার ওপর জোর দিয়েছে দলটি।
সূত্র ঢাকা পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com