1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

ইরানের পারমাণবিক অস্ত্রের কোনো প্রমাণ মেলেনি: আণবিক সংস্থার প্রধান

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও পরিদর্শকরা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সমন্বিত কর্মসূচির কোনো প্রমাণ পাননি।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে বলেছেন, সংস্থাটি ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য একটি নিয়মতান্ত্রিক এবং কাঠামোগত কর্মসূচির উপাদান শনাক্ত করতে পারেনি।
একই সাথে তিনি নিশ্চিত করেছেন, তেহরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বেসামরিক জ্বালানি চাহিদার চেয়ে অনেক বেশি।
গ্রোসি বলেন, এই ধরনের সমৃদ্ধকরণ এমন কিছু যা ‘শুধু পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোরই আছে’।

তিনি জোর দিয়ে বলেছেন, পরিদর্শকরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারেননি যে ইরান বোমা তৈরির ইচ্ছা পোষণ করছে।

তিনি বলেন, এই সমৃদ্ধকরণ ছিল ‘আমাদের উদ্বেগের কারণ’ । সেন্ট্রিফিউজগুলো ক্রমাগত ঘুরছিল এবং আরো বেশি পরিমাণে সেই উপাদান তৈরি করছিল। তাত্ত্বিকভাবে এটি ‘১০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট ছিল। কিন্তু তাদের কি সেগুলি আছে, নেই।’ সূত্র: আলজাজিরা, সৌজন্যে আমার দেশ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com