1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনোদনের আড়ালে অশ্লীলতা, আস্তানাটি গুঁড়িয়ে দিলো পুলিশ জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড শায়রুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপূজায় ৫ দিনের ছুটি ঘোষণা জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু মাদক, কিশোর গ্যাং চাঁদাবাজ দমনে ‘ভিন্ন’ অভিযানের চিন্তা, আলোচনায় ‘অপারেশন ক্লিনহার্ট’ ঋণ শোধে অযথা বিলম্ব নিয়ে মহানবী (সা.)-এর সতর্কবার্তা প্রাথমিকে শিক্ষক নিয়োগ, আনন্দ বিষাদের পর খুশি জগন্নাথপুরের সেই সাতজন প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুরে শাহজালাল উচ্চ বিদয়ালয়ে স্কুল ফিডিং উদ্ধোধন করলেন এমপি কয়ছর আহমদ জগন্নাথপুরে নানা আয়োজনে স্টুডেন্টস কেয়ারের এক যুগপূর্তি উদযাপন

যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে নিজ গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেছেন এক প্রবাসী বাংলাদেশি। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবদুর রহিম।

স্থানীয় সময় রোববার বিকাল চারটার দিকে ওয়ারেনের ১০ মাইল রোডের কাছে ওয়ার্নার অ্যাভিনিউয়ের ২৪০০০ ব্লকে নিজ বাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার সময় আবদুর রহিম তার ১৮ বছর বয়সী মেয়েকে প্যারালাল পার্কিং এবং গাড়ি ঘুরিয়ে পার্ক করার কৌশল শেখাচ্ছিলেন। অনুশীলনের একপর্যায়ে ভুলবশত গাড়িটি দ্রুত রিভার্সে (পেছনে) চলে আসে এবং বাবাকে ধাক্কা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। এতে তিনি গাড়ির নিচে আটকে যান।

দুর্ঘটনা দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে আসেন এবং জরুরি উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই জ্যাক দিয়ে গাড়িটি তুলে তাকে বের করার চেষ্টা করেন। খবর পেয়ে ওয়ারেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিপিআর প্রদান করেন এবং গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের শিক্ষানবিশ চালক মেয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছেন। ওয়ারেন পুলিশ বিভাগের ট্রাফিক ক্র্যাশ রিকনস্ট্রাকশন ইউনিট পুরো ঘটনাটি তদন্ত করছে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, ঘটনাটিতে মাদক বা অ্যালকোহলের কোনো প্রভাব ছিল না এবং এটি একটি হৃদয়বিদারক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আবদুর রহিমের স্থায়ী বাড়ি ঢাকার ধানমন্ডিতে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। পরিবারের বড় মেয়ের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। তার একমাত্র ছেলে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com