1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের নিউ ইয়র্কে বিমানের ১১ বোয়িং ক্রয়ের চুক্তি আজ অন্যের ব্যক্তিগত গোপনীয়তায় অনধিকার চর্চা জাতিসংঘ অধিবেশন/ ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ব্রিটেনের রাজ পরিবারে নতুন অতিথি আনন্দে ভাসছে রাজপরিবার

  • Update Time : রবিবার, ৩ মে, ২০১৫
  • ৫৯৭ Time View

আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য থেকে:: ব্রিটেনের রাজ পরিবারে নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে রাজপরিবার। প্রিন্স উইলিয়াম ও কেটের দ্বিতীয় সন্তান হিসাবে আগমন এই কন্যার। শনিবার সকালে ডিউক ও ডাচেস ক্যামব্রিজের রাজপ্রাসাদ ‘কেনসিংটন প্যালেস’ এক বিবৃতিতে কেটের দ্বিতীয় সন্তান উপহারের ঘোষণা দিয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৪ মিনিটে রাজপরিবারের নতুন সদস্যের আগমন ঘটে। জন্মের সময় তার ওজন ছিল ৮ পাউন্ড ও তিন আউন্স। এ সময় কেটের পাশে ছিলেন তার স্বামী ডিউক অব ক্যামব্রিজ উইলিয়াম। এখন মা ও শিশু দু’জনেই ভালো আছেন বলেও বিবৃতিতে জানানো হয়।
এর আগে, ২০১৩ সালের ২২ জুলাই কেট ও প্রিন্স উইলিয়াম দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান প্রিন্স জর্জ। ১৯৮২ সালে এই হাসপাতালেই প্রিন্স উইলিয়ামের জন্ম হয়েছিল। তিনি প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার প্রথম সন্তান। নবজাতকের জন্মের খবরের আগে থেকেই উৎসুক জনতা হাসপাতালের বাইরে গত কয়েকদিন ধরে ভীড় করছিলেন।্রিপ্রথা অনুযায়ী, নবজাতকের জন্মের পরপরই বাকিংহাম প্রাসাদে নোটিশ ঝুলিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এখন নতুন কন্যা সন্তানের নাম কী রাখা হচ্ছে তা নিয়েই উৎসুক ব্রিটিশরা। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা রকম নাম দেয়া শুরু করেছেন তারা। ব্রিটেনের মূল ধারার সংবাদ মাধ্যমগুলো লাইভ আপডেট দিচ্ছে এই কন্যার আগমনের। রাজপ্রাসাদের দরজার বাইরে ক্যামেরা তাক করে ভীড় জমিয়েছে তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com