1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

অবৈধ অভিবাসী ফেরাতে ইউরোপের চাপ

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৪৬৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যেসব দেশ ইউরোপে অবৈধভাবে থাকা নিজেদের নাগরিকদের ফেরত নেবে না ওই সব দেশের জন্য ভিসায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার ব্রাসেলসে ইউরোপের ২৮ দেশের এই জোটের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ও নাইজেরিয়াসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অনীহা দেখাচ্ছে। ইইউ সম্প্রতি এ ধরনের প্রত্যর্পণের প্রচেষ্টা দ্বিগুণ করেছে।

২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অভিবাসীদের ঢলের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান চালাচ্ছে ইইউ। বাইরে থেকে এই জোটের দেশগুলোতে প্রবেশের প্রধান পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে ইতালিকে।

আফ্রিকায় পাচারকারীদের নৌকায় চড়ে যারা ইউরোপের সাগরতীরে ভিড়ছে, তাদের বেশিরভাগ অবৈধ শ্রম অভিবাসী হিসেবে বিবেচিত।

বেলজিয়ামের রাজধানীত শুক্রবার থেকে শুরু হওয়া দুই দিনের এই বৈঠকে নেতারা ‘তৃতীয় দেশগুলোর জন্য ভিসা নীতি পর্যালোচনাসহ সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত’ নেন।

এক জ্যেষ্ঠ কূটনীতিকের বরাতে রয়টার্স বলছে, “তাদের ফেরত নিতে বাধ্য করতে আমরা ভিসা ব্যবসা করব।”

তবে বাংলাদেশ এর মধ্যেই ইউরোপ থেকে অবৈধ নাগরিকদের ফেরাতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। গত মে মাসে আইনমন্ত্রী আনিসুল হক ব্রাসেলস সফরে ইউরোপের অভিবাসন বিষয়ক কমিশনার দিমিত্রিজ আভ্রামোপোলাসকে ওই আশ্বাস দেন।

লন্ডনভিত্তিক ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে উত্তর আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপীয় সৈকতে দুই হাজারের বেশি বাংলাদেশি ভিড়েছে। আগের বছর একই সময়ে মাত্র একজন ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com