1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ১৬ দিনের রিমান্ডে

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০১৫
  • ৪৯১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নাশকতার আট মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ দুইদিন করে ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পল্টন থানার ৮টি নাশকতার মামলায় আদালতে হাজির করে রাজিবের ১০ দিন করে মোট ৮০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে প্রত্যেক মামলায় দুই দিন করে মোট ১৬ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
১৯ জুলাই রাতে কুয়াকাটা যাবার পথে লেবুখালী ফেরী ঘাটে মাইক্রোবাস থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। ২০ জুলাই রাজীব আহসানসহ ছয়জনকে জেল হাজতে পাঠানো হয়।
রাজিব আহসান পটুয়াখালীর মাদক মামলা ছাড়াও ঢাকার পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার ২৩টি নাশকতা মামলার আসামি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com