1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

ইংল্যান্ডে গাড়ির ওপর আছড়ে পড়লো প্লেন, নিহত ৭

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ৪২৮ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি:: ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে রাজকীয় উড়োজাহাজ প্রদর্শনী চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় বেশ কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়েছে প্রদর্শনীতে অংশ নেওয়া একটি যুদ্ধবিমান। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কিছু লোক।

শনিবার (২২ আগস্ট) ওয়েস্ট সাসেক্সের একটি বিমানবন্দরে ওই প্রদর্শনী চলাকালে স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমানটি ‘হকার হান্টার’ মডেলের। তবে গাড়ির ওপর আছড়ে পড়ে যুদ্ধবিমানটিতে আগুন ধরে গেলেও আহতাবস্থায় বের হয়ে যান বৈমানিক।

প্রশাসনিক কর্মকর্তারা জানান, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাত জনের। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিমানবন্দর এলাকার সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়।

একজন প্রত্যক্ষ্যদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, প্রদর্শনীতে অংশ নিয়ে কেবল কসরৎ দেখাতে শুরু করছিল যুদ্ধবিমানটি। তখন দেখা যায় যুদ্ধবিমানটি অনেক বেশি নিচুতে উড়ছে। হঠাৎই পাক খেয়ে বিমানবন্দরের পাশের ব্যস্ত সড়কে চলতি গাড়িগুলোর ওপর আছড়ে পড়ে যুদ্ধবিমানটি।

প্রসিদ্ধ মডেলের যুদ্ধবিমানটি দুর্ঘটনায় পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com