1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কাবিনে দেনমোহর বাড়িয়ে লেখা: ইসলামের বিধান কী জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ জগন্নাথপুরে শনিবার টানা ৭ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ হবিগঞ্জে জায়গা-জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা সুনামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি ভাইরাল হওয়ার নেশায় প্রতারণা,জগন্নাথপুরে ২ ভিডিও নির্মাতার শাস্তির দাবিতে তীব্র ক্ষোভ পাহাড় পরিমাণ আমল থাকার পরও হাশরের ময়দানে যারা সর্বস্বান্ত হবে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা  সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছে: গোলাম পরওয়ার

এক্সেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এর ইউকে কমিটি গঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৭৯২ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি ::

এক্সেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এর ইউকে কমিটি গঠ ন করা হয়েছে। এতে

মোহাম্মদ তছির আলী সভাপতি, সাইফ রহমান সাধারণ সম্পাদক করা হয়।

 

 

মানবাধিকার ভিত্তিক সংগঠন এক্সেস টু হিউম্যান রাইটস এর ইউকে কমিটি গঠন উপলক্ষে  রবিবার  পূর্ব লন্ডনের গ্রান্ড রসইর মিটিং রুমে যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দের উপস্হিতিতে ইফতার পূর্ব সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি সেক্রেটারি  এডভোকেট বাদশা আলমগীর। সভা পরিচালনা করেন মো: তছির আলী।সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন চৌধুরী মো: জিনাত আলী, ড: খায়রুল আলম ভুইয়া,খন্দকার মোস্তাফিজুর রহমান, শাহেদ আহমদ, এম মাসুদ আহমদ, জামাল উদ্দিন, নজরুল ইসলাম, আকবর হোসেন রবিন, শাহিন ইকবাল, নজরুল ইসলাম আজাদ, সাইফ রহমান, আসুক আহমদ, হেলিম উদ্দিন, খায়রুল আলম আলীম, লুৎফুর রহমান, নুরুজ্জামান, শাহিন, শামীম আহমদ, আলতাফ হোসেন, ইকবাল আহমদ, হাবিবুল্লাহ আনিস, স্বর্না সাদিক পাখি প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ তছির আলীকে সভাপতি, সাইফ রহমান কে সাধারণ সম্পাদক ও নজরুল ইসলাম কে কোষাধ্যক্ষ করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি করার প্রস্তাব গৃহিত হয়। কমিটিতে নির্বাহী সভাপতি শাহিন ইকবাল ও হেলিম আহমদ, সহ-সভাপতি শাহেদ আহমদ, জামাল উদ্দিন, খন্দকার মোস্হাফিজুর রহমান, সহ- সাধারণ সম্পাদক আসুক আহমদ ও আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ- সাংগঠনিক নুরুজামান। প্রধান উপদেষ্টা চৌধুরী জিনাত আলী ও উপদেষ্টা খায়রুল আলম ভুঁইয়া।

 

 


পবিত্র রমজানের পর পূর্নাঙ্গ কার্যকরি কমিটি করা হবে। আগ্রহী ব্যক্তিবর্গকে কমিটির নেতৃবৃন্ধের সাথে যোগাযোগ করার সবিনয় অনুরোধ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com