1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

খালেদা জিয়া লন্ডন গেছেন- মাকে জড়িয়ে তারেকের কান্না

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৭৯ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: দীর্ঘদিন পর মা ছেলের দেখা। এ যেন এক আবেঘময় মুহুর্ত। মাকে জড়িয়ে ধরে কাঁদলেন ছেলে। পরে তাকে নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে নিয়ে গেলেন নিজ বাড়িতে। বুধবার বাংলাদেশ সময় ১২টা ১৪ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর কিছুটা সময় ইমেগ্রেশনের আনুষ্ঠানিকতা সেরে দেখা হলো বড় ছেলে তারেক রহমানের সঙ্গে। এর আগে এমিরেটস এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর-৫৮৫) একটি বিমানে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এয়ারপোর্ট লাউঞ্জে ঢোকার পর প্রথমেই তারেক রহমান মাকে জড়িয়ে ধরেন। এসময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক জগন্নাথপুরের সন্তান কয়সর এম আহমেদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মা-ছেলে বেশ কিছু মূহূর্ত একে অন্যকে জড়িয়ে ধরে থাকেন। দুজনেই তখন কাঁদছিলেন। এরপর লাউঞ্জে কিছুক্ষন অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী ছেলে ও দলের স্থানীয় শীর্ষনেতাদের সাথে কুশল বিনিময় করেন। আশেপাশে ততক্ষলে লন্ডনে বিএনপি নেতা-কর্মীদের ভিড়। এরপর খালেদা জিয়া উঠলেন কালো রঙের একটি গাড়িতে। ড্রাইভিং সিটে উঠে বসলেন তারেক রহমান। মাকে ড্রাইভ করে নিজের বাসভবনের পথে নিয়ে গেলেন তিনি। ব্যক্তিগত এ সফরে খালেদা জিয়া চোখের চিকিৎসা করাবেন। লন্ডনের একটি হাসপাতালে পুত্রবধূ ডা. জোবায়দা রহমান আগে থেকেই অ্যাপয়েনমেন্ট নিয়ে রেখেছেন। দীর্ঘ চার বছর পর বড় ছেলে তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমানের সঙ্গে একান্তে সময় কাটাবেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১১ সালে লন্ডন সফরের সময় তাদের সঙ্গে দেখা হয়েছিল।
প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই কন্যা জাফিয়া ও জাহিয়া রহমানের সঙ্গেও লন্ডনে দেখা হচ্ছে খালেদা জিয়ার। এরই মধ্যে মালয়েশিয়া থেকে দুই মেয়ে নিয়ে লন্ডন পৌঁছেছেন শর্মিলা। এর আগে (১৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত আড়াইটায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৭ ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন খালেদা।
উল্লেখ্য, গত প্রায় ৮ বছর ধরে সপরিবারে লন্ডনে বসবাস করছেন তারেক রহমান। তিনি চিকিৎসার জন্য লন্ডন গেলেও পরবর্তীতে আইনি জটিলতার কারণে ফেরা হয়নি। আদালতে হাজিরা না দেয়ায় তারেক রহমানের বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া, লন্ডনে পড়াশোনা করছেন তার মেয়ে জায়মা রহমান। এদিকে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই কন্যা আজ সকালেই লন্ডনে পৌঁছেছেন। দীর্ঘদিন পর মা ছেলের এই দেখা রাজনীতিতে আগামী দিনের সঠিক পথ দেখাবে বিএনপি নেতাকর্মীদের এমন প্রত্যাশা দলীয় নেতােকর্মীদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com