1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

ম্যানচেস্টার মৌলভীবাজার ডিষ্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক পূণর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান।

  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৭২১ Time View

আমিনুল হক ওয়েছ,যুক্তরাজ্য থেকে::

ম্যানচেস্টার মৌলভীবাজার ডিষ্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক পূণর্মিলনী নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। এ উপলক্ষে মানচেস্টারে স্থানিয় একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে  আকলাকুর রহমান তোফায়েলের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়, প্রথমে  জাতীয় সংগীত ও মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের সম্মানে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সংগঠনটির বিদায়ী সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও রুহুল আমীন রুহেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন  বিদায়ী সভাপতি ফারুক আহমেদ। তিনি তার বক্তব্যে সংগঠনের বিগত বছরের বিভিন্ন কর্মকান্ড ও আয়-ব্যয়ের হিসাব সবার সামনে তোলে ধরেন।

সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন- এস এম কামাল উদ্দিন,মইন আহমেদ লিটন, এমাদ চৌধুরী,ইসতেয়াক আহমেদ সুমন সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজারবাসী ছাড়াও অন্যান্য কমিনিউটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি কমিউনিটি ব্যক্তি  সুরাবুর রহমান, সাধারণ সম্পাদক এড.মীর গোলাম মস্তফা,ম্যানচেস্টার বিএনপির সভাপতি কামাল হুসাইন,বিশিষ্ট কমিনিউটি ব্যক্তিত্ব ও ব্যাবসায়ী আব্দুল মন্নাফ,সাংবাদিক ফারুক যোশী, আফজাল রাব্বানী, জুনেদ আহমেদ,সৈয়দ সাদেক আহমেদ,জাফর আহমেদ, ফয়জুল হক জুয়েল প্রমুখ।

বাংলা কাগজের ডাইরেক্টর রুহুল আমীন চৌধুরী মামুন কে সভাপতি ও সাবেক ছাত্রনেতা  রুহুল আমীন রুহেল কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দকে সবার মাঝে পরিচয় করিয়ে দেন বিদায়ী সভাপতি ফারুক আহমেদ।

প্রসঙ্গত  গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার ডিষ্টিক ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ব্যাপক অংশগ্রহন, নতুন প্রজন্মের সাথে সেতু বন্ধ এর জন নিরলস কাজকরে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার পাশাপাশি বাংলাদেশের হত দরিদ্র জনসাধারণের সাহায্যার্থে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com