1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

খালেদা জিয়ার ভূল নীতির কারণে বিএনপিতে ভাঙ্গন- হানিফ

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
  • ৫১২ Time View

স্টাফ রিপোর্টার:: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভুল নীতির কারণেই বিএনপিতে ভাঙন শুরু হয়েছে। শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকদের সাথে সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
জেলহত্যা দিবসকে সামনে রেখে আগামী ২ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। জনসভা সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
হানিফ বলেন, বিএনপি নেত্রী লন্ডনে বসে সরকারের বিরুদ্ধে যতোই ষড়যন্ত্র করুন না কেন, তিনি সরকারকে কিছুই করতে পারবেন না। তার ষড়যন্ত্র যতো গভীর হবে, তাদের দল ততই ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যেই বিএনপির মধ্যে ভাঙন শুরু হয়েছে।
বিএনপির দলীয় সিদ্ধান্তেই দুই বিদেশিকে হত্যা করা হয়েছে, এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এর দায় দলটির শীর্ষ নেতাদের নিতে হবে।
শমসের মবিন চৌধুরীর পদত্যাগের প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। অনেকে নিজেদের পদ-পদবির কারণে ও অনেকে হয়তো ব্যক্তিগত সুবিধার কারণে এসব সন্ত্রাসী কর্মকান্ড নীরবে মেনে নিয়েছেন।
এর আগে মাহবুব উল আলম হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, এ কে এম এনামুল হক শামীম ও এস এম কামাল, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইসহাক আলী খান পান্না, সৈয়দা রুবিনা আক্তার মিরা, মাযহারুল ইসলাম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com