1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

লেখক, প্রকাশক ও ব্লগার হত্যাকাণ্ডের প্রতিবাদে লন্ডনে সমাবেশ

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ৫১০ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকেঃ বাংলাদেশে ব্লগার ও প্রকাশক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ১ নভেম্বরলন্ডনের আলতাব আলী পার্কে লন্ডন প্রবাসী বাংলাদেশিরা এ প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনগুলো অংশ নেয়।
সংগঠনগুলো মধ্যে রয়েছে- ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ), স্থানীয় গণজাগরণ মঞ্চ, বাংলা কমিউনিটি ব্লগ অ্যালায়েন্স (বিসিবএ), ব্লগিং প্লাটফর্ম সচলায়তন, সিপিবি, জাসদ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন। সমাবেশটি পরিচালনা করেন নারী নেত্রী পুষ্পিতা গুপ্তা।
এ সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি গোলাম কবীর, সুশান্ত দাস গুপ্ত, জুয়েল রাজ, সুহানা জামান, অজন্তা দেব রায়, সৈকত আচার্য্য, ফেরদৌস আহমেদ ফয়সাল, অ্যাডভোকেট আবেদ আলী, সৈয়দ এনাম, হামিদ মোহাম্মদ, কামরুল হাসান তুষার, সাইফুল ইসলাম মিতু, জান্নাত ভুট্টু, সিনতিয়া আরেফিন, রোকসানা আক্তার, অপূর্ব অপু, তানভির ইলিয়াস, তাজুল ইসলাম, মজিবুল হক মনি, ইঞ্জিনিয়ার মিফতাউল ইসলাম, আরিফুর রহমান, মশিউর রহমান মুসা, লিসা গাজী, স্মৃতি আজাদ, পলিন মাঝি, ড. ইমতিয়াজ ও বব চার্চিল উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা শনিবার (৩১ অক্টোবর) জাগৃতি প্রকাশনীর প্রকাশক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সেই সঙ্গে একই দিনে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা চালিয়ে প্রকাশক ও লেখক আহমেদুর রশীদ টুটুল, লেখক-গবেষক ও ব্লগার সুদীপ কুমার ওরফে রণদীপম বসু ও কবি তারেক রহিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেফতার কঠোর বিচার দাবি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com