1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় সিলেটের তিনজনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৭১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সৌদি আরবের তায়েফ তুরাবায় সড়ক দূর্ঘটনায় সিলেটের তিন প্রবাসী মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল অনুমান ৭টায় কাজে যাওয়ার সময় একটি গাড়ি অপর একটি গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের বাড়ি কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।

তারা হলেন, কানাইঘাট উপজেলার কুওরের মাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুশ শুকুর (৩২)।

কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতঁবাক ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুন নুর জানান, সড়ক দূর্ঘটনায় মারা কানাইঘাট উপজেলার কুওরের মাটি গ্রামের আব্দুল খালিকের পুত্র মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের পুত্র আব্দুশ শুকুর (৩২)। এ তথ্য নিশ্চিত করেছেন ৪ নম্বর সাতঁবাক ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুন নুর।

তিনি বলেন, করোনাকালে আব্দুশ শুকুর বাড়িতে ছিলেন। পরিবারে অভাব অনটনের কারণে মাত্র দেড় মাস আগে তিনি সৌদি আরবে যান।

এছাড়া এ সড়ক দূর্ঘটনায় একটি গাড়ির ড্রাইভার সিরাজ উদ্দিন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জকিগঞ্জ উপজেলা গঙ্গারজল এলাকার বাসিন্দা।

এ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত জালাল আহমদ (৩৯) সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধিন আছেন। তিনি কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com