1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

অভিনয়ে ছেড়ে ধর্ম পালনে সাকিব খান

  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অভিনয় ছেড়ে ধর্ম পালনে মনোযোগ দিয়েছেন ভারতীয় টিভি তারকা সাকিব খান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে ঘোষণা দিয়ে অভিনয় ছেড়ে ইসলাম ধর্ম পালনের কথা জানান তিনি।

মিডিয়া ছাড়ার  ঘোষণা দিয়ে সাকিব লিখেছেন, তিনি আর কখনও মডেলিং ও অভিনয় করবেন না। লেখেন, ‘এমন নয় যে আমার হাতে কাজ নেই বলে অভিনয় ছাড়ছি। আমার হাতে ভালো ভালো প্রজেক্ট রয়েছে। কিন্তু এতে আল্লাহর সায় নেই… তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।’

এই অভিনেতা ভক্তদের উদ্দেশে বলেছেন, ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিতে।

দীর্ঘ স্ট্যাটাসে সাকিব খান যে বক্তব্য দিয়েছেন, সেখানে টুপি পরে পবিত্র কোরআন শরিফ হাতে নিজের একটি স্থিরচিত্র যুক্ত করেছেন।

সাকিব খানের আগে মিডিয়া ছেড়ে ইসলামের পথে ফেরার ঘোষণা দেন বলিউড অভিনেত্রী সানা খান। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

সে সময়  সামাজিক যোগাযোগমাধ্যমে সানা খান জানান, গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান। এই ঘোষণার মাস না গড়াতেই ২০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সানা। পাত্র ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাস। সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com