যুক্তরাজ্য অফিস :
ব্রিটেনের প্রিন্স ফিলিপ মারা গেছেন।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই। ‘ডিউক অব এডিনবারা’ খেতাবধারী এই যুবরাজের বয়স হয়েছিল ৯৯ বছর।
শুক্রবার (৯ এপ্রিল ২০২১) সকালে তিনি রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস থেকে প্রিন্স ফিলিপের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রানি এলিজাবেথের ৬৯ বছরের শাসনামলে সবসময় সঙ্গী ছিলেন প্রিন্স ফিলিপ।
১৯২১ সালের ১০ জুন গ্রিক ও ড্যানিশ রাজপরিবারে জন্ম নেয়া প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথকে বিয়ে করেন। বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে রাজতন্ত্রকে আধুনিকায়ন করতে বিশেষ ভূমিকা পালন করেন তিনি। বাকিংহাম প্যালেসের দেয়ালের ভেতরে এলিজাবেথকে রানি হয়ে ওঠার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন প্রিন্স ফিলিপ।
Leave a Reply