1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

ব্র্যাডফোর্ডে টেলেন্ট অ্যাওয়ার্ড ২০১৫ বাস্তবায়ন কমিটি গঠন

  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫
  • ১১২৪ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:- ব্র্যাডফোর্ডের বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন (BCA ) এ টেলেন্ট অ্যাওয়ার্ড ২০১৫ এর দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । কমিউনিটি ব্যক্তিত্ব আনসার হাবিবের পরিচালনায় সভায় বক্তারা ব্র্যাডফোর্ডের বাংলাদেশী কমিউনিটিকে অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন আরেকটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান উপহার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন । সভায় সর্বস্থরের কমিউনিটি ব্যক্তিত্বের উপস্থিতির মধ্যে মতামত ব্যক্ত করেন আব্দুর রব ,মো: আব্দুল হান্নান চৌধুরী,আব্দুস সালাম ,সুহেব আহমেদ ,শফিকুল ইসলাম , মজম্মিল আলী ,মো: ছৈফুর রহমান, সারোয়ার আহমেদ সুজন, দিলওয়ার হুসেন ,হামজা মিয়া ও আব্দুস সামাদ প্রমুখ । সুষ্ঠুভাবে টেলেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে সর্ব সম্মতিক্রমে জনাব আনসার হাবিব’কে মূল সমন্বয়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয় । উক্ত কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন : ছৈফুর রহমান এবং আব্দুর রব তথ্য সমন্বয়ক , আব্দুল হান্নান চৌঃ ও আব্দুস সালাম আপ্যায়ন ও ভেনুর দায়িত্বে, , এবং মিডিয়া কাভারিং এর দায়িত্বে সারোয়ার আহমেদ সুজন ও জাহান আলম ।
সভায় অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ অথবা ৩০ ডিসেম্বর ।
জনাব আব্দুল হান্নান তাঁর বক্তব্যে ব্র্যাডফোর্ডের বাংলাদেশী কমিউনিটির সবার সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান করে বলেন – আমরা আমাদের আগামী প্রজন্মকে তাদের মেধার বিকাশ এবং এর সঠিক ব্যবহারের লক্ষ্যে তাদের এচিভমেন্টকে পুরস্কৃত করতে চাই । যাতে তারা আগামীতে জ্ঞান গরিমায় আরো এগিয়ে যেতে পারে , এরমাধ্যমে বাংলাদেশী কমিউনিটির সুনাম আরো বৃদ্ধি পাবে । এবছর যারা জি,সি,এস,ই , এ লেভেল , অনার্স ,মাস্টার্স এবং বিভিন্ন একাডেমিক প্রফেশন যেমন : ডাক্তার , ইঞ্জিনিয়ার ও অন্যান্য ক্ষেত্রে যারা অবদান রাখছেন তাদেরকে টেলেন্ট অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয় ।
আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন কমিটির যেকোনো সদস্যের সাথে বা ব্র্যাডফোর্ডের বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন (BCA ) এ যোগাযোগ করে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে জমা দেয়ার জন্যে অনুরোধ করা হয়েছে ।

image1.JPG

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com