1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

লন্ডনে আবুল লেইস শ্যামল’র “ বাংলাদেশ ৫০” ফটো অ্যালবামের মোড়ক উম্মোচন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৫১৪ Time View

লন্ডন অফিস : বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে লন্ডনে স্বাধীনতা ট্রাস্ট ইউকের উদ্দোগে সত্তর দশকের সিলেটের জনপ্রিয় ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল’র “ বাংলাদেশ ৫০” ফটো অ্যালবামের মোড়ক উম্মোচন লন্ডনে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর ২০২১) বিকেলে পূর্ব লন্ডনের একটি হলে স্বাধীনতা ট্রাস্ট ইউকের চেয়ারপারসন জুলি বেগমের সভাপতিত্বে ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল’র “ বাংলাদেশ ৫০” ফটো অ্যালবামের মোড়ক উম্মোচন করেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস’র স্পিকার মো: আহবাব হোসেইন।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্পিকার মো: আহবাব হোসেইন বলেন- বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ করে আসেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে ।
৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে । বাংলার কৃষক শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, সংস্কৃতি কর্মী, সাংবাদিক , বুদ্বিজীবি সহ সকলের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে ।
ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল’র “ মতো অসংখ্য ব্যক্তিদের ত্যাগ রয়েছে ।

১৯৭১ সাল থেকে ১৯৭২ পর্য়ন্ত ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল’র “ তোলা ছবি নিয়ে প্রকাশিত ফটো অ্যালবাম “ বাংলাদেশ ৫০” এর ভূয়শী প্রশংসা করেন অতিথি ও অনুষ্ঠানে আগত দর্শকবৃন্দ ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সভাপতি আনসার আহমদ উল্লাহ, কমিউনিটি এক্টিভিস্ট ডক্টর জাকির খান, সাংবাদিক নজরুল ইসলাম বাসন ও ঝর্ণা চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ভোট অব থ্যাক্নস প্রদান করেন- ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল’র পুত্র আবু সায়েম। অনুষ্ঠান পরিচালনা করেন – মাফিজুর রব।

উল্লেখ্য ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল’ ১৯৬৯ সালে সিলেট থেকে স্নাতক শেষ করে ফটো সাংবাদিকতায় সম্পৃক্ত হন। সে সময় তিনি ঢাকা থেকে প্রকাশিত পূর্বদেশ ও গণকণ্ঠ পত্রিকায় কাজ করেন এবং সিলেট থেকে প্রকাশিত দৈনিক যুগভেরীর স্টাফ ফটোগ্রাফার ছিলেন।

পরবর্তীতে বাংলাদেশেশের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। পত্রিকার দায়িত্ব পালনকালে ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধকালে অনেক ছবি তুলেন । স্বাধীনতার পরও ১৯৭২ সালে তোলা ছবি — যা এই “বাংলাদেশ ৫০” ফটো অ্যালবামে অনেকটা স্থান পেয়েছে। যে ছবি গুলো এখন ইতিহাসের স্বাক্ষী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com