1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৪৬ Time View

আমিনুল হক ওয়েছ, যুক্তরাজ্য থেকে :
লন্ডনে বিপুল সংখ্যক সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও শুভার্থীদের উপস্থিতিতে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনসার আহমদ উল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর মুহাম্মদ আহবাব হোসেন।

রবিবার ( ২৪ এপ্রিল) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে ইফতার পূর্ব আলোচনা পর্বের শুরুতে জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর আশরাফুল হুদা বাবুলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সত্যবাণীর প্রধান সম্পাদক সৈয়দ আনাস পাশা, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি প্রবীন সাংবাদিক মতিয়ার চৌধুরী , সাবেক কাউন্সিলর সোনাহর আলী, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিসটেন্ট সেক্রেটারী সাঈম চৌধুরী, আমিনা আলী ও ইয়াসমিন মতিন।

আরো বক্তব্য রাখেন জে টাইমস টিভির উপদেষ্ঠা ব্যারিস্টার ইকবাল হোসেন, কাউন্সিলর শাহ সোহেল আমিন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমদ, বিশ্বাবাংলা নিউজের সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, বিলেত ম্যাগাজিনের মিজানুর রহমান মীরু,
২৬ শে টেলিভিশনের সিইও জামাল খান , বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান ও বাংলা সংলাপের প্রকাশক আনসার মিয়া প্রমুখ।
সভায় ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর টাইমসের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সুহেল আহমদ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com