1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

ব্রিটেনের মসজিদে মিনারের প্রয়োজন নেই-ব্রিটিশ মুসলিম মন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সী

  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ৩৯৫ Time View

আমিনুল হক ওয়েছ:-‌‘ব্রিটেনের মসজিদে মিনারের প্রয়োজন নেই’প্রথম ব্রিটিশ মুসলিম মন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সী বলেছেন, ব্রিটেনে মিনার ছাড়া আনুভূমিকভাবে নতুন মসজিদ নির্মাণ করতে হবে যেন মসজিদগুলো ‘ইংরেজ প্রতিচ্ছবি’ হয়ে ওঠে।
ব্রিটিশ রক্ষণশীল দলের সাবেক চেয়ারম্যান ওয়ার্সী ধর্মীয় সহিষ্ণুতা বৃদ্ধির জন্য পুরো ব্রিটেন জুড়ে নতুন মসজিদের ডিজাইন তৈরি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছেন। তিনি দাবি করেন, মিনার বিশিষ্ট অনেক ব্রিটিশ মসজিদ দেখতে ‘বিশ্রী’ এবং মিনার ছাড়া এই মসজিদগুলো গ্রামের ঐতিহ্যবাহী গির্জার মতো দেখাবে। তিনি আরো দাবি করেন, তার এই উদ্যোগের উদ্দেশ্য হল ‘খাঁটি ব্রিটিশ ইসলাম’ ইমেজ তৈরি করা।
রোববার তিনি ডেইলি মেইলকে বলেন, ‘আগামী ১০ বছর পরে ব্রিটেনে ইসলাম কেমন হওয়া উচিত তা নিয়ে বিতর্ক হওয়া দরকার। ইসলামে একটি কথা আছে, ইসলাম একটি নদীর মতো যখন যে ভূমির ওপর দিয়ে প্রবাহিত হয় তখন সেই ভূমির রঙে নিজেকে রাঙায়। ভূমি হলো যে দেশের ওপর দিয়ে নদীটি প্রবাহিত হচ্ছে সেই দেশটি। এখানে যেহেতু ইসলাম ব্রিটিশ ভূমির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তাই ইসলামকে ব্রিটিশ রংয়ে রাঙাতে হবে।
ঐতিহ্যগতভাবে মসজিদের মিনারে আজান দিয়ে নামাজের জন্য মুসুল্লিদের আহ্বান করা হতো। এখন সাধারণত মাইকে বা লাউডস্পিকারে আজান দেয়া হয়।
ব্যারোনেস ওয়ার্সী বলেন, ‘একসময় মসজিদে মিনারের প্রয়োজন থাকলেও ব্রিটেনের মসজিদে মিনারের কোনো প্রয়োজন নেই। মিনার মসজিদের সৌন্দর্যহানী করে। এর পরিবর্তে একটি সুন্দর, পরিচ্ছন্ন, সাংস্কৃতিক ও দর্শনীয় ‘ব্রিটিশ ডিজাইনের’ মসজিদ অনেক ভালো।’
প্রসঙ্গত, ব্যারোনেস ভার্সি ২০১৪ সালে ব্রিটিশ সরকারের ‘ফিলিস্তিন নীতি’র প্রতিবাদে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com