1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

মন্ত্রীদের ঈদ কার কোথায়

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫
  • ৮৪০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে সৈয়দ আশরাফুল ইসলামকে নিজ জেলা কিশোরগঞ্জে ঈদ পালন করতে দেখা গেলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি প্রথম ঈদ করছেন ঢাকায়।এছাড়া সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের অধিকাংশই এবার ঢাকায় ঈদ করবেন বলে সংশ্লিষ্টদের তথ্য কর্মকর্তাদের কাছে জানা গেছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আইনমন্ত্রী আনিসুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবার ঢাকায় ঈদ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীরও ঢাকায় ঈদ করার কথা রয়েছে। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজ নির্বাচনী এলাকা রাজশাহী ঘুরে এসে ঢাকায় ঈদ করবেন।অন্য বছর নিজ এলাকার মানুষের সঙ্গে ঈদ করলেও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবার ঈদ করবেন ঢাকায়।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঈদ করবেন তার নির্বাচনী এলাকা ভোলায়। ঈদের একদিন আগে তার এলাকায় যাওয়ার কথা রয়েছে।গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ঈদ করবেন চট্টগ্রামের মিরসরাইয়ের নিজ এলাকায়। ইতোমধ্যেই তিনি ঢাকা ছেড়েছেন।পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামালও ঈদ করবেন কুমিল্লায় তার নিজ এলাকায়।সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী ঈদ করছেন তার জেলা মৌলভীবাজারে। বুধবারই তিনি ঢাকা ছেড়ে গেছেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান দক্ষিন ‍সুনামগঞ্জে ঈদ করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com