1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জগন্নাথপুরে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব,১১ বছর ধরে উপেক্ষিত রাধারমণ স্মৃতি কমপ্লেক্স জগন্নাথপুরে বিএনপির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’পালিত প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, অগ্রাধিকার পাবে মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হলে মুমিনের করণীয় ওমরাহ পালনে যাওয়ার আগে তুরস্কের বিমানবন্দরে নামাজরত ইমামের মৃত্যু জগন্নাথপুরে জামায়াত নেতার মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক প্রকাশ জাতীয় সমবায় দিবসে জগন্নাথপুরে আলোচনাসভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ জগন্নাথপুরের ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন

মন্দিরে পানি পান করতে যাওয়ায় মুসলিম শিশুকে বর্বর নির্যাতন

  • Update Time : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৮৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভারতের রাজধানী দিল্লির কাছে একটি মন্দিরে পানি পান করতে গিয়ে বর্বর নির্যাতনের শিকার হয়েছে আসিফ নামে এক মুসলিম শিশু।

শিশুটির ওপর নৃশংসতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেলে নেটিজেনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। খবর আনাদোলুর।

পুলিশ পরে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে শিশুটির ওপর পশুর মতো হামলে পড়া বর্ণবাদী ওই দুর্বৃত্তকে শনিবার গ্রেফতার করেছে।

ভারতের রাজধানী থেকে ৩৩ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এ মধ্যযুগীয় বর্বরতার ঘটনাটি ঘটে।

গাজিয়াবাদ পুলিশের মুখপাত্র বরুণ কুমার গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের ভিডিওটি দেখে এ ঘটনায় গ্রেফতার শ্রীংগি নন্দ যাদব নামে এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ২০২১ সালে প্রকাশিত তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০১৪ সালে ভারতে কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর থেকেই দেশটিতে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের ওপর ভয়াবহ নির্যাতন শুরু হয়।

এসব ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ তাদের গ্রেফতার করে না। পরে চার্জশিট থেকেও এদের নাম বাদ পড়ে যায়।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে আরও বলা হয়, এ ধরনের বর্ণবাদী হামলায় কট্টর হিন্দুত্ববাদীরা পিটিয়ে মুসলিমসহ ৫৩ সংখ্যালঘুকে এ পর্যন্ত হত্যা করেছে। গুরুতর আহত ও পঙ্গু করেছে আরও দুই শতাধিক সংখ্যালঘুকে।যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com