1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

অফিসে বসে পর্নো ছবি দেখার দায়ে তিন বিচারক বরখাস্ত

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫
  • ৬০৭ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি- যুক্তরাজ্যের তিন বিচারককে অফিসে বসে পর্নো ছবি দেখার দায়ে বরখাস্ত করা হয়েছেন। তারা হলেন, জেলা জজ টিমোথি বউলস, অভিবাসন বিষয়ক বিচারক ওয়ারেন গ্রান্ট ও ডেপুটি জাজ পিটার বালক। অ্যান্ড্রু বাও নামে অভিযুক্ত আরেক বিচারক তদন্ত শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন। যুক্তরাজ্যের বিচার বিভাগীয় আচরণবিধি তদন্তের (জেসিআইও) দায়িত্বপ্রাপ্ত বিভাগের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে একথা জানানো হয়। বরখাস্ত হওয়া তিন বিচারক অফিসিয়াল আইটি অ্যাকাউন্ট থেকে পর্নো ছবি দেখতেন বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। পর্নো ছবি দেখা যুক্তরাজ্যের আইনে নিষিদ্ধ না হলেও তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ‘বিচারকের আসনে বসে এ ধরনের কাজ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ওই বিচারকরা এ কাজের মাধ্যমে সুযোগের অপব্যবহার করেছেন, যার কোন অজুহাত হতে পারে না।’ জেসিআইওর এক মুখপাত্র জানিয়েছেন, ওই বিচারকরা ভবিষ্যতে আর কোনো ধরনের বিচারকাজে অংশ নিতে পারবেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com