1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

অামির উদ্দিনকে সংবর্ধনা

  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ৩৮০ Time View

স্টাফ রিপোর্টার:: বার্মিংহামের বাংলাদেশী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের বিশিষ্ট জারী সংগীত শিল্পি ক্বারি আমির উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশী তরুনদের সংগঠন ব্রিটিশ বাংলাদেশী ট্রাষ্ট ইউকে‘র উদ্যোগে মিডল্যান্ডসের বিপুল সংখ্যক সঙ্গীত পিপাসু মানুষ ও কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১০ জানুয়ারী বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ক্বারি আমির উদ্দিন তাঁর ভক্ত শ্রোতাদের উদ্দেশ্যে বেশ ক‘টি সঙ্গীত পরিবেশন করে তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। আনুষ্ঠানের আয়োজক ব্রিটিশ বাংলাদেশী ট্রাষ্ট ইউকে‘র চেয়ারম্যান জুবের আলমের স্বাগত বক্তব্যের পর সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নুরুল ইসলাম ও আশিক মিয়া। এসময় তারা বাংলাদেশের হারিয়ে যাওয়া সংস্কৃতির বিকাশে বিশিষ্ট জারী সংগীত শিল্পি ক্বারি আমির উদ্দিনের মতো সঙ্গীত শিল্পিদের মূল্যায়ন করার জন্য প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সকলের প্রতি আহবান জানান। সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেবুল,হাসি রাণী,খালিক মল্লিকসহ বৃটেনের স্বনামধন্য বিভিন্ন শিল্পিরা সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com