1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

আমি পবিত্র কোরআন পড়ছি : হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রে ‘মুসলিম-বিরোধী’ ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে আতঙ্কে ছিলেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। নিজের মুখেই এমন আতঙ্কের কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী নিষেধাজ্ঞা দেয়ার সময় তিনি ছিলেন গ্রিস ও তুরস্কে। ইসলামের প্রতি তার আগ্রহের কথা প্রচারিত হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন কিনা এ নিয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। লিন্ডসে লোহান এসব বিষয়ে মুখ খুলেছেন। তিনি লন্ডনের অনলাইন ডেইলি মেইলকে বলেছেন, আমি বেশ কিছুদিন ধরে পবিত্র কোরআন পড়েছি। এটা ধর্মান্তরিত হওয়ার একটি প্রক্রিয়া। আমি সব ধর্মকেই সম্মান করি। ইসলাম একটি সুন্দর ধর্ম আর আমি একজন খুব বেশি আধ্যাত্মিক মানুষ। এটা নিয়ে আমি পড়াশোনা করছি।’ তিনি আরো বলেন, রাতারাতি ধর্ম পরিবর্তন করা যায় না। তবে, কিছুদিন আগে মুসলিম ৭টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞার কারণে তিনি আমেরিকায় ফিরতে পারবেন কিনা তা নিয়ে ছিলেন সংশয়ে। সুত্র- মানবজমিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com