1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ইংল্যান্ডে প্রতারণা এবং কর ফাঁকির অভিযোগে মাওলানা ও স্ত্রী কন্যাসহ ৯ জনের জেলদন্ড

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
  • ৩৩৯ Time View

আমিনুল হক ওয়েছ: সম্পত্তি নিয়ে প্রতারণা এবং কর ফাঁকির অভিযোগে ইংল্যান্ডে এক মাওলানা এবং স্ত্রী কন্যাসহ ৯ জনের জেলদন্ড দিয়েছে বার্মিংহ্যাম ক্রাউন কোর্ট। দন্ডিত মাওলানা মাহবুব আকতার ইংল্যান্ডের স্টক অন ট্রেন্টের ফ্যানটনের বাসিন্দা। তার বয়স প্রায় ৬০ বছর। ২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সম্পত্তি নিয়ে প্রতারণা এবং কর ফাঁকির ১১টি অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়। তাকে ১৪ বছরের জেলদন্ড দিয়েছে আদালত।
মাওলানা মাহবুব আকতার পাকিস্তানি অরিজিন।

তিনি স্টক অন ট্রেন্টের ফ্যানটন এলাকার প্রথমসারির মুসলিম লিডার হিসেবে নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার নেতৃত্বে দরিদ্র মুক্তির জন্যে দারবার ইউনিক সেন্টারে কয়েক মিলিয়ন পাউন্ড দান করেন তার অনুসারীরা। এখানে তিনি তার অনুসারিদের হতাশ করেছেন বলে আদালতে উল্লেখ করেন বিচারক।

আদালতের শুনানিতে বলা হয়েছে, মাওলানা মাহবুব বিভিন্ন পেপার ওয়ার্ক থেকে নিজের নাম সরিয়ে তার স্ত্রী, কন্যা এবং ভাই ও বোনের সন্তানদের নামে বিভিন্ন প্রোপার্টির মর্গেজের আবেদন করেন। ২০১২ সালের সেপ্টেম্বরে তার অফিস এবং বাড়িতে অভিযান চালিয়ে এসব তথ্য উদ্ধার করেছে পুলিশ।

মাওলানা মাহবুব আকতারের স্ত্রী ৫৪ বছর বয়সী খাদিজা আখতারকে কর ফাঁকি এবং অবৈধভাবে মানি ট্রান্সফারের অভিযোগে অভিযুক্ত করা হয়। তাকে ৪ বছর ৩ মাসের জেলদন্ড দিয়েছে আদালত। তাদের মেয়ে ২৯ বছর বয়সী রোশনারা আখতার ৩ বছর ৬ মাসের জেলদন্ড দেয়া হয়েছে। দন্ড প্রাপ্ত বাকীরা হলেন ৪৬ বছর বয়সী মোহাম্মেদ হুসাইন। তাকে ৭ বছর, ৩৯ বছর বয়সী আলফান আলীর ৬ বছর, মর্গেজ ব্রোকার ৩৯ বছর বয়সী মোহাম্মদ গাফফারের ৫ বছর, ৪৪ বছর বয়সী নাকিয়াত আখতারের সাড়ে ৩ বছর, আরেক মর্গেজ ব্রোকার গ্রাহাম লকস্টোনের সাড়ে ৩ বছর এবং কার্রল পারিসের ১ বছরের জেলদন্ড দিয়েছে আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com