1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

ইউরোপে দশ হাজার শরণার্থী শিশু নিখোঁজ

  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬
  • ৪১৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::অভিভাবকহীন অন্তত ১০ হাজার শরণার্থী শিশু ইউরোপে পৌঁছার পর নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, এদের অনেকেই সংঘবদ্ধ পাচারকারীদের কবলে পড়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অপরাধবিষয়ক গোয়েন্দা সংস্থা ইউরোপোল এ তথ্য জানিয়েছে। সংস্থাটির প্রধান ব্রায়ান ডোনাল্ড জানিয়েছেন, হাজার হাজার শিশু ইউরোপের বিভিন্ন দেশে তালিকাভুক্ত হওয়ার পর তাদের আর হদিস মিলছে না। কেবল ইতালিতেই ৫ হাজার শিশু নিখোঁজ রয়েছে। এ ছাড়া সুইডেনে খোঁজ নেই আরো এক হাজার শিশুর। খবর দি গার্ডিয়ানের।

ব্রায়ান ডোনাল্ড সতর্ক করে দিয়ে বলেন, একটি প্যান ইউরোপীয় অপরাধী চক্র শরণার্থী শিশুদের টার্গেট করছে। আমরা ১০ হাজারেরও বেশি শিশুকে এখনো খুঁজছি। তাদের সবাই অপরাধীদের শিকার হয়েছে এমন নয়। আমরা শুধু জানি না তারা কোথায় আছে, কী করছে আর কাদের সঙ্গেই বা আছে।

শিশুবিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের মতে, গত বছর ইউরোপে প্রায় ২৬ হাজার শরণার্থী শিশু এসেছে। যে ১০ লাখেরও বেশি শরণার্থী গত বছর ইউরোপে প্রবেশ করেছে তাদের ২৭ শতাংশই শিশু ও কিশোর। ইউরোপে প্রবেশের পর থেকেই তারা অদৃশ্য হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com