1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

ইনাতগঞ্জে সংবাদ প্রকাশের জের। সাংবাদিক রাকিল ও আশাহিদকে হত্যা ও হাত কাটার হুমকি ॥ থানায় জিডি

  • Update Time : সোমবার, ৪ মে, ২০১৫
  • ৬০৪ Time View

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সিলেটের ডাক,প্রতিদিনের বানী ও চ্যানেল এস ইউ,কে টেলিভিশনের নবীগঞ্জ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক রাকিল হোসেন ও দৈনিক স্বদেশ বার্তা পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আশাহীদ আলী(আশা) কে হত্যা.গুম,অপহরণ ও হাত কাটার হুমকি দিয়েছে দুবৃৃত্তরা। এ ব্যাপারে সাংবাদিক রাকিল হোসেন বাদী হয়ে গতকাল সোমবার নিরাপত্তা চেয়ে নবীগঞ্জ থানায সাধারন ডায়েরী (জি,ডি) করেছেন। নবীগঞ্জ থানায় জিডি নং ১৬০। তাং ০৪-০৫-২০১৫। জিডিতে সাংবাদিক রাকিল উলে¬খ করেন,গতকাল সোমবার ৪ মে ২০১৫ইং তারিখে দৈনিক প্রতিদিনের বানী পত্রিকায় ইনাতগঞ্জে নারীসহ ঔষধ কোম্পানীর প্রতিনিধি আটক।এলাকায় তোলপাড় ও সাংবাদিক আশাহীদ আলী আশা কর্তৃক প্রকাশিত নবীগঞ্জ নিউজে ইনাতগঞ্জে পতিতা নিয়ে ৩ ঔষধ কোম্পানীর প্রতিনিধির ফষ্টি নষ্টি শিরোনামে এলাকাবাসীর অভিযোগ ও পুলিশের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশের পর একটি বিশেষ মহলের যোগসাজসে ড্রাগ ইন্টারন্যাশনাল এর ইনাতগঞ্জ প্রতিনিধি এরশাদুল হক (এরশাদ),এরিষ্টোফার্মার ইনাতগঞ্জ প্রতিনিধি আক্তার হোসেন ও এ্যালকো ফার্মার ইনাতগঞ্জ প্রতিনিধি আনিছুর রহমান আনিছ বেপরোয়া হয়ে উঠেন। তারা সাংবাদিক রাকিল ও আশাহীদ আলী আশাকে জড়িয়ে মিথ্যা মামরা দায়ের করার যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমন কি হত্যা করে লাম গুম করা ও হাত কেটে নেয়ার ও তারা প্রকাশ্যে হুমকি দিয়েছে। সাংবাদিক রাকিল এর ইনাতগঞ্জস্থ্য বাসায় অবস্থানরত তার স্ত্রী ও সন্তানকে তারা অপহরণ করার হুমকি দিয়েছে বলে তিনি জিডিতে উলে¬খ করেন। নিরুপায় হয়ে সাংবাদিক রাকিল ও সাংবাদিক আশাহীদ আলী আশা নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী করেন। এ ব্যাপারে থানার কর্তব্যরত এসআই মোজাম্মেল হোসেন জিডি হওয়ার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com