1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

খালেদা জিয়া পলাতক তাই অভিযোগপত্র গ্রহণ হয়নি

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ৪৮৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:;গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রলবোমা মেরে হত্যার ঘটনায় করা মামলায় ‘পলাতক’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়নি। আগামী ২ নভেম্বর অভিযোগপত্র গ্রহণের তারিখ ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান।
আজ সোমবার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ মামলায় খালেদা জিয়াসহ ৩০ আসামি ‘পলাতক’ আছেন। তবে পলাতক আসামিদের বিষয়ে প্রতিবেদন না থাকায় আদালত এ তারিখ ধার্য করেন। মামলায় রুহুল কবীর রিজভীসহ সাতজন কারাগারে ও একজন জামিনে আছেন।
চলতি বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় নূর আলম মারা যান। এ ঘটনায় পরের দিন খালেদা জিয়াকে ‘হুকুমের আসামি’ করে যাত্রাবাড়ী থানায় মামলা করে পুলিশ।
চলতি বছরের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ মামলায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি অভিযোগপত্র দাখিল করে। দুটিতেই খালেদা জিয়াসহ ৩৮ জনকে আসামি করা হয়েছে। খালেদা জিয়াসহ ‘পলাতক’ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

অভিযোগপত্রে থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ, বরকত উল্লাহ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, দলের চেয়ারপাসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, মারুফ কামাল, শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com