1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

গাফফার চৌধুরীর জন্মদিন পালিত

  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
  • ৪৭৮ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে::অমর একুশে গানের রচিয়তা আব্দুল গাফফার চৌধুরীর ৮২ তম জন্মদিন উদযাপন করেছে চ্যানেল আই ইউরোপ। উদযাপন অনুষ্ঠানটি তাঁদের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই ইউরোপ।
চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর রেজা আহমেদ চৌধুরী ফয়সল শোয়েব এর সঞ্চালনায় সরাসরি সম্প্রচারে আমন্ত্রিত অতিথিরা গাফফার চৌধুরীকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে দর্শকরাও ফোনে তাঁদের প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
সাংবাদিক নাহাস পাশা গাফফার চৌধুরীকে অনুরোধ করেন ব্রিটেনে বাঙালি কমিনিউটি নিয়ে তাঁর দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞতা আগামী প্রজন্মের জন্য লিখে রেখে যেতে।
গাফফার চৌধুরী তাঁর বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন আমার সৌভাগ্য হয়েছে বঙ্গবন্ধুর অল্প সময়ের শাসনামল দেখার এবং শেখ হাসিনার শাসনকাল দেখার, শেখ হাসিনা সময়কে অতিক্রম করে সোনালী ইতিহাসে তাঁর নাম লিখিয়েছেন। শেখ হাসিনার কারনেই সম্ভব হয়েছে যুদ্ধপারাধীদের বিচার সম্পন্ন করা। আমি আওয়ামী লীগের সমালোচনা করি, শেখ হাসিনার সমালোচনা করি কিন্তু বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ স্বপ্নের সঙ্গে কখনো আপস করিনি।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ, ব্রিটেনে নিযুক্ত হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের, জনমত পত্রিকার প্রধান সম্পাদক নাহাস পাশা, বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মনিরুল ইসলাম কবীর প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com