1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

জীবনের ঝুঁকি নিয়ে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ দুই ইরানি যুবক অতঃপর গ্রেফতার

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ৪৫৫ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি: পায়ে হেঁটে ইউরো ট্যানেল পাড়ি দিল দুই ইরানি যুবক জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে ইউরোপ চ্যানেল ট্যানেলের ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশের সঙ্গে সঙ্গে গ্রেফতার হলেন দুই ইরানিয়ান নাগরিক। অবৈধভাবে ব্রিটেনে প্রবশের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার পর শনিবার সকাল পর্যন্ত কয়েক ঘণ্টা ট্যানেল বন্ধ ছিল। কেন্ট পুলিশ জানিয়েছে, ২৫ ও ২০ বছর বয়সের দুই ইরানিয়ান নাগরিক বিপজ্জনকভাবে ট্যানেলের ভেতর পায়ে হেঁটে প্রায় ৩১ মাইল অর্থাৎ ৫০.৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কেন্টের ফোকস্টোনে পৌঁছার পর তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত আগস্টে ৪০ বছর বয়সী এক সুদানি নাগরিক ট্যানেলের শত শত সিকিউরিটি ক্যামেরা ফাঁকি দিয়ে পায়ে হেঁটে কালে থেকে ব্রিটেনে প্রবেশের চেষ্টা করেন। কালেতে অবস্থানরত মাইগ্র্যান্টরা ব্রিটেনে প্রবেশের জন্য মরিয়া হয়ে আছেন বলে জানিয়েছে ইউরো ট্যানেল কর্তৃপক্ষ। টানেল পাড়ি দিতে গিয়ে গত জুন থেকে এ পর্যন্ত ৩৩ জন প্রাণ হারিয়েছেন। সর্বশেষ গত সপ্তাহে ২০ বছরের এক মাইগ্র্যান্ট ট্রেইনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।
ফ্রান্সের কালেতে নর্থ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রায় ৫ হাজার মাইগ্র্যান্ট অবস্থান করছেন। এর মধ্যে প্রতিদিন রাতে প্রায় ২ হাজার মাইগ্র্যান্ট লরি বা ট্রেইনে চড়ে ব্রিটেনে আসার চেষ্টা করে থাকেন। গত সপ্তাহে কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রায় ১শ মাইগ্র্যান্ট কালে থেকে ব্রিটেনে আসার চেষ্টা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com