1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

দুই বাংলার ফোক সংগীত দিয়ে রোববার লন্ডন মাতাবেন শিল্পী সৌরভ মনি

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৯২ Time View

অামিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: দুইবাংলার ফোক সংগীত দিয়ে ৬ সেপ্টেম্বর রোববার লন্ডন মাতাবেন শিল্পী সৌরভ মনি। সাংস্কৃতিক সংগঠন নিয়মের আয়োজনে অনুষ্ঠিত সংগীত সন্ধ্যায় শিল্পী সঞ্জয় দের আলাপচারিতায় আরও গইবেন লন্ডনের দুই জনপ্রিয় শিল্পী গৌরী চৌধুরী ও সিফাত আরা স্বপ্না।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভায় নিয়মের পক্ষ থেকে এইসব তথ্য জানানো হয়। নিয়মের চেয়ারম্যান সঞ্জয় দে সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিয়মের পরিচালক আবুল বাশার সুমন, সাংবাদিক জুয়েল রাজ, অসীম দত্ত সানী, সুশান্ত দাস প্রশান্ত ও শিল্পী সৌরভ মনি। সৌরভ মনি বলেন আমাদের ফোক গুলো নতুন প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাওয়ার পথে। আমাদের রয়েছে ফোকের মহাসাগর। নতুন প্রজন্মকে আমাদের মূল ধারার সাথে পরিচয় করিয়ে দিতেই দেশে বিদেশে গান নিয়ে ঘুরছি।
সৌরভ মনি ইতিমধ্যে মনের মানুষ সিনেমায় অভিনয় ও গান গেয়েছেন এমটিভি কোক ষ্টুডিওতেও গান গেয়েছেন। ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শিল্পীরা শুনাবেন দুই বাংলার জনপ্রিয় ফোক সংগীত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com