1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

নিউইয়র্কে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৫৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:;

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা এলাকার হিল সাইড অ্যাভিনিউয়ের নিজ বাসা থেকে ২১ বছর বয়সী বাংলাদেশি তরুণ জিমাম চৌধুরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বন্ধুরা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় জিমামের বাসার দরজায় অনেকবার ধাক্কা দিয়ে এবং মোবাইলে যোগাযোগ করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে জানান তারা। পরে পুলিশ এসে জিমামের লাশ উদ্ধার করে।

নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র ছেলে জিমাম। জুয়েল ও তার পরিবারের অন্যান্য সদস্য বর্তমানে বাংলাদেশে আছেন।

নিহতের আত্মীয় রহমান মাহবুব বলেন, খবর পেয়ে জুয়েলের বাসায় আসলাম এখন। এসে দেখি জিমামের বন্ধুরা পুলিশে খবর দিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার আগ পর্যন্ত মৃত্যুর কোন কারণ জানা যাচ্ছে না।

তিনি আরও বলেন, জিমাম তার পরিবারের সঙ্গে বাংলাদেশে গিয়েছিল। কয়দিন আগে একা নিউইয়র্কে ফিরে আসেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com