অনলাইন ডেস্ক -পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোটগণনায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ২১৪টি আসনে। অন্যদিকে ৭৬ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। নির্বাচনে কংগ্রেস-বাম দল ও আইএসএফের গড়া সংযুক্ত মোর্চা এগিয়ে আছে মাত্র একটি আসনে। আরেকটি আসনে এগিয়ে আছে অন্যরা।
নন্দীগ্রামে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল থেকে জয়বিধাননগরে সুজিত বসু, রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি, বারাসাত থেকে চিরঞ্জিৎ চক্রবর্তী, সোনারপুর দক্ষিণে লাভলি মিত্র, খড়্গপুর সদর থেকে হিরণ চট্টোপাধ্যায়, বারুইপুর পশ্চিম থেকে বিমান বন্দ্যোপাধ্যায়, শিবপুর থেকে মনোজ তিওয়ারি ও উত্তরপাড়া থেকে কাঞ্চন মল্লিক জয়ী হয়েছেন।
গতকাল রোববার ভারতীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দু’টি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে সকাল থেকে ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।
সকাল থেকে ভোটের খবরের বড় আকর্ষণ ছিল নন্দীগ্রাম। সেখানে দীর্ঘ সময় পিছিয়ে ছিলেন মমতা। তবে বেলা ২টার পর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। আবার ঘটে নাটকীয়তা। শেষ পর্যন্ত এই আসনে মমতাকে হারিয়ে জয়ী হন শুভেন্দ্।ু
সূত্রমতে, গত ২৭ মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট শুরু হয়েছিল। শেষ হয় গত বৃহস্পতিবার। আট দফায় ভোট পড়ার অন্তবর্তী গড় ৮১ দশমিক ৬ শতাংশ।
উল্লেখ্য, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়েছিল। ২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মূল শ্লোগান ছিল ‘পরিবর্তন’। এই পরিবর্তনের অর্থ ছিল রাজ্যের ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের পরিবর্তন। ২০১৬ সালের নির্বাচনেও মমতার তৃণমূল কংগ্রেস আরো বেশি আসনে বিজয়ী হয়।
Leave a Reply