1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

প্রবাসী জগন্নাথপুরবাসী কর্তৃক আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতা ডাবলুর সম্মানে মতবিনিময় সভা

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ৪৬১ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: প্রবাসী জগন্নাথপুরবাসী কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ বদিউজ্জামান ডাবলুর সম্মানে মতবিনিময় সভা ও ডিনার পার্টি ব্রিকলেইনের একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদের সভাপতিত্বে ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় অনুষ্টিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ। মতবিনিময় সভায় প্রফেসর ডাঃ বদিউজ্জামান বলেন, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে যেভাবে দেশের কল্যাণে কাজ করেছেন ঠিক সেভাবেই জননেত্রী শেখ হাসিনার পাশে রয়েছেন। এ জন্য তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, সাবেক চেয়ারম্যান আবদুল হাসিম, লন্ডন আওয়ামীলীগের সহসভাপতি ময়নুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ছায়াদ আহমদ সাদ, সাধারণ সম্পাদক মিয়া আখতার হোসেন ছানু, আওয়ামীলীগ নেতা মাহবুবুল হক শিরিন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য শামীম আহমদ, আশরাফুল ইসলাম, লন্ডন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হেলাল চৌধুরী সেলিম, আওয়ামীলীগ নেতা শামসুল হক চৌধুরী, সাবেক ছাত্রনেতা চন্দন মিয়া, যুক্তরাজ্য তরুণলীগের সভাপতি জুবায়ের আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com