1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

প্রেমে ব্যর্থ হয়ে মালয়েশিয়ান তরুণীকে ছুরি, বাংলাদেশির ২০ বছরের কারাদণ্ড

  • Update Time : শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মালয়েশিয়ান এক তরুণীকে ছুরিকাঘাত করার দায়ে এক বাংলাদেশি তরুণের ২০ বছরের জেল হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওই তরুণের নাম সাইদুল ইসলাম।

শুক্রবার মালয়েশিয়ার একটি আদালত এ আদেশ দেন।

মালয়েশিয়ান ওই তরুণীকে হত্যার উদ্দেশে আঘাত করায় ৩২৬ ধারা অনুযায়ী এ রায় ঘোষণা করা হয়।

১২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে রাজধানী কুয়ালালামপুরের পাশের কোতা দামানসারার একটি শপিংমলের কাছে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে মালয়েশিয়ান তরুণীকে ধারালো ছুরি দিয়ে মুখ কেটে দেন বাংলাদেশি সাইদুল।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাইদুল ওই নারীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তার প্রেমে সাড়া না দেয়ায় বারবার ওই নারীর সঙ্গে অশোভন আচরণ করতেন সাইদুল।

পুলিশকে ঘটনাটি জানানোর পর পরই এই ঘটনার শিকার হন ওই নারী। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com