1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

বিএনপিকে আর ভিক্ষা দেওয়া হবে না-এরশাদ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ৪৮৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::বিএনপিকে আর ভিক্ষা দেওয়া হবে না জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপিকে একাধিকবার সংলাপের আহবান জানানো হয়েছিল। কিন্তু তারা সংলাপে সাড়া দেয়নি। এখন তারা সংলাপের নামে ভিক্ষা চাচ্ছে। তাদের সঙ্গে আমার কোনো দিন সংলাপ হবে না।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, আর জোট নয়, ৪ দল থেকে ১৪ দল সব দলই দেখেছি। সবাই আমার সঙ্গে বেঈমানী করেছে। কেউ আমার দিকে ফিরে তাকায়নি। বিএনপি-আওয়ামী লীগ কারও কাছ থেকে কিছুই পাইনি। তাই দলকে সুসংগঠিত করে এককভাবে নির্বাচনে যাবো।
তিনি বলেন, আমার নেতৃত্বাধীন জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশ গণতন্ত্র ফিরে পাবে। আইনের শাসন পূনরুদ্ধার হবে এবং নির্বাচিত সরকার থেকে শুরু করে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা স্ব-স্ব ক্ষমতা ফিরে পাবে।
এরশাদ বলেন, জোটগতভাবে নির্বাচন করার জন্য শর্ত সাপেক্ষে বিএনপির ডাকে সারা দেওয়ার পর ওই দলের যুবরাজ আমাকে হাওয়া ভবনে ডেকে নিয়ে নাম মাত্র শর্তে স্বাক্ষর নেয়। আমার সহযোগিতায় ক্ষমতায় যাওয়ার পর আর কোনো খবর নেয়নি। একইভাবে রাজধানীর পল্টন ময়দানে আওয়ামী লীগ এর সঙ্গে ১৪ দলে যুক্ত হলাম। তারাও একই কৌশলে আমাকে হতাশ করেছে। এবার সিদ্ধান্ত নিয়েছি, আর জোট নয়, ৩শ আসনে জাতীয় পার্টির প্রার্থী প্রস্তুত করে আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।
জাতীয় পার্টিতে যোগদান করার আহবান জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি কোরো দল নয়, জাতীয় পার্টি একটি পরিবার। আর ওই পরিবারের প্রধান আমি। যে পরিবারে আছে শান্তি।
সাবেক সেনা প্রধান আরও বলেন, ক্ষমতার লোভে রাজনীতিতে আসিনি। দেশ রক্ষায় ক্ষমতার হাল ধরি। ১৯৮৪ সালে আমি ক্ষমতা ছাড়ার প্রস্তুতি নিয়ে দেশের সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচন করার আহবান জানাই। কিন্তু কোনো রাজনৈতিক দল আমার ডাকে সাড়া দেয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে ‘গ্রাম বাঁচলে, বাঁচবে দেশ’ এই শ্লোগানে দেশের আপমর জনগণের সমর্থন নিয়ে জাতীয় পার্টি গঠন করি।
তারপর থেকে রাজনৈতিক রোষানলে আমার জীবন কাটে কারাগারে। আমার প্রথম শ্রেণীতে পড়ুয়া ছেলের জীবন স্কুল থেকে শুরু না হয়ে কারাগার থেকে শুরু হয়। ধ্বংস হয় তার ভবিষ্যৎ জীবন বলে জানান তিনি।
এরশাদ বলেন, এখন মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। মানুষ ঘর থেকে বের হতে সাহস পায় না। দেশের মানুষ ঘর থেকে বের হলে ঘরে ফিরে যাওয়ার নিশ্চয়তা নেই। অহরহ ঘটছে খুন-গুম। কিন্তু আমার শাসন আমলে আমি মানুষ মারিনি।
বর্তমান সরকারের সমালোচনা করে এরশাদ আরও বলেন, দেশের মানুষ নিরাপদে নেই। দেশের মানুষ মরে গেলেও এখন বিচার চায় না। দেশে আইনের শাসন নেই। তিনি বর্তমান সরকারকে আমলাতান্ত্রিক সরকার উল্লেখ করে বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। আমলা তান্ত্রিকভাবে চলছে দেশ। সুদূরপ্রসারী চিন্ত করে উপজেলা পরিষদ গঠন করেছিলাম। কিন্তু বর্তমান সরকারের আমালে উপজেলা চেয়ারম্যানদের কোন ক্ষমতাই নেই।
কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর জাতীয় পার্টির সভাপতি এস.এম. ফয়সাল চিশ্তী, জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক নূরুল ইসলাম মিলন এমপি, সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমির হোসেন ভূঁইয়া এমপি প্রমুখ। পরে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকনকে আবারও সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমির হোসেন ভূইয়া এমপিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com