1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ব্রিটিশ পার্লামেন্টে সেরা বক্তাদের তালিকায় টিউলিপ

  • Update Time : রবিবার, ২২ মে, ২০১৬
  • ২৯৮ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি:: গোটা বিশ্বে সর্বকালের সেরা বাগ্মিদের অন্যতম একজন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই নাতনী টিউলিপ সিদ্দিক এবার স্থান পেলেন ব্রিটিশ পার্লামেন্টে সেরা বক্তাদের তালিকায়।

বঙ্গবন্ধুর ছোটমেয়ে শেখ রেহানার মেয়ে, ব্রিটিশ পার্লামেন্টে হ্যামস্টেড ও কিলবার্নের নির্বাচিত সদস্য টিউলিপ সিদ্দিক। এরই মধ্যে ব্রিটেনের রাজনীতিতে তিনি অত্যন্ত জনপ্রিয় নতুন মুখ। বিবিসির র‌্যাংকিংয়ে ওই তালিকায় টিউলিপের অবস্থান সপ্তম।

ইউরোপীয় ইউনিয়ন রেফারেন্ডাম বিল-এর ওপর বিতর্ক চলাকালে টিউলিপ সিদ্দিক যে বক্তৃতা করেছিলেন সেটিই স্থান পেয়েছে এই শ্রেষ্ঠত্বের তালিকায়। ওই বক্তৃতায় টিউলিপ গুরুত্ব দিয়েছিলেন ব্রিটেনে শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের নিরাপদ জীবনের ওপর।

তাতে নিজের মা শেখ রেহানার কথাই বলেছিলেন টিউলিপ। বাংলাদেশে জাতির জনককে সপরিবারে হত্যা করার পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কিভাবে তার মাকে বিট্রেনে আশ্রয় খুঁজতে হয়েছিলো সে কথাই উঠে আসে টিউলিপের বক্তৃতায়। বক্তব্যে তার দৃঢ়তা, বিষয়ের গভীরে গিয়ে উপস্থাপনা ছিলো প্রণিধানযোগ্য।

এটি ছিলো হাউজ অব কমন্সে টিউলিপের দেওয়া প্রথম বক্তৃতা। সেই অধিবেশনে হাউজে মোট ১৭৬ জন তাদের প্রথম ভাষণ দেন। তার মধ্য থেকে সেরা সাতটি ভাষণ নির্বাচন করে বিবিসি। যার মধ্যে একটি ভাষণ ছিলো টিউলিপের।

সেরাদের মধ্যে অন্যরা হচ্ছেন- এমহেইরি ব্ল্যাক, হেইডি অ্যালেন, জনি মার্সার, অ্যাঙ্গেলা রেনার, নুসরাত গনি ও মার্টিন ডোকার্টি। –

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com