1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাঁর মা

  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৭১০ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে::ব্রিটিশ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাঁর মা কনজারভেটিভ সরকারের অর্থনৈতিক সেবা বাতিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের মা ম্যারি ক্যামরুন। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষভাবে প্রয়োজন রয়েছে এমন কিছু সেবা বাতিল থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরুনের মা। অক্সফোর্ডশায়ার কাউন্টি কাউন্সিলে ৪৪টি শিশুসেবা প্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা করছে সরকার। এসব শিশুদের সেবা বন্ধ না করতে পুত্র প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরুনের প্রতি আহ্বান জানিয়ে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন মা ম্যারি ক্যামরন। ৩৮ ডিগ্রিস পিটিশন নামে একটি ক্যাম্পেইন গ্রুপ এ স্বাক্ষর সংগ্রহ করছে। প্রধানমন্ত্রীর মা ৮১ বছর বয়সী ম্যারি ক্যামরুন একজন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। শিশুদের সেবাসহ সাধারণ মানুষের বিশেষ প্রয়োজনীয় সেবাগুলো বাতিল না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে পিটিশনে স্বাক্ষর করেছেন বলে জানিয়ে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি তিনি। অক্সফোর্ডশায়ার কাউন্টির এই শিশু সেবা বন্ধ করে সরকার প্রায় ৮ মিলিয়ন পাউন্ড সঞ্চয়ের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ক্যাম্পেইনাররা। ইতোমধ্যে ওই কাউন্সিলের প্রায় ৪০ শতাংশ বাজেট কাট করা হয়েছে।-

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com