1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কাবিনে দেনমোহর বাড়িয়ে লেখা: ইসলামের বিধান কী জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ জগন্নাথপুরে শনিবার টানা ৭ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ হবিগঞ্জে জায়গা-জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা সুনামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি ভাইরাল হওয়ার নেশায় প্রতারণা,জগন্নাথপুরে ২ ভিডিও নির্মাতার শাস্তির দাবিতে তীব্র ক্ষোভ পাহাড় পরিমাণ আমল থাকার পরও হাশরের ময়দানে যারা সর্বস্বান্ত হবে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা  সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছে: গোলাম পরওয়ার

ব্রিটিশ রানীর সম্মাননা পেলেন দুই বাংলাদেশি

  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৭৩৫ Time View
Close up of open book on counter

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মাননা পেলেন দেশটিতে বসবাসরত দুই বাংলাদেশি নাঈম আহমদ ও এমদাদ তালুকদার। স্থানীয় সময় গত শুক্রবার রানি এলিজাবেথের জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে তার পক্ষ থেকে মোট এক হাজার ৭২ জনকে বিভিন্ন সম্মাননা দেওয়া হয়েছে। তাদের মধ্যে এই দুই বাংলাদেশিও রয়েছেন।
জানা গেছে, রানির জন্মদিন উপলক্ষে বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক নাঈম আহমদ ও কমিউনিটি রিসোর্স অফিসার এমদাদ তালুকদার নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাদের এই বিশেষ রাজকীয় সম্মাননা দেওয়া হয়।
এর আগে, গত বছর বাংলাদেশি বংশোদ্ভুত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার ব্রিটিশ এম্পায়ার মেডেল (বিইএম) পান। এ ছাড়া মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) খেতাবে ভূষিত হন বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের আসল জন্মদিন ২১ এপ্রিল হলেও প্রতিবছর ৭ জুন দেশটিতে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়। সেদিনই সরকারের পক্ষ থেকে সম্মাননা প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। এ ছাড়া বছরের শুরুতেও বিভিন্ন অঙ্গনে ভূমিকা রাখা ব্রিটিশ নাগরিকদের এক দফা সম্মাননা দেওয়া হয়, যা রানির নববর্ষের সম্মাননা হিসেবে পরিচিত।
সূত্র : আমাদের সময়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com