1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কাবিনে দেনমোহর বাড়িয়ে লেখা: ইসলামের বিধান কী জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ জগন্নাথপুরে শনিবার টানা ৭ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ হবিগঞ্জে জায়গা-জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা সুনামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি ভাইরাল হওয়ার নেশায় প্রতারণা,জগন্নাথপুরে ২ ভিডিও নির্মাতার শাস্তির দাবিতে তীব্র ক্ষোভ পাহাড় পরিমাণ আমল থাকার পরও হাশরের ময়দানে যারা সর্বস্বান্ত হবে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা  সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছে: গোলাম পরওয়ার

ভূমধ্যসাগরে ১২দিন ধরে ৬৪ বাংলাদেশী আটকা

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৭৮৪ Time View

অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে ৭৫ অভিবাসী আটকা পড়েছেন। যাদের মধ্যে ৬৪ জনই বাংলাদেশি। তিউনিসিয়ার সমুদ্রসীমা থেকে মিসরের একটি নৌকা এসব অভিবাসীকে উদ্ধার করলেও তাদের গ্রহণ করতে কেউ রাজি হচ্ছে না বলে জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, গত ১২ দিন তিউনিসিয়ার উপকূলীয় এলাকা জার্জিস থেকে ২৫ কিলোমিটার দূরে এই ৭৫ অভিবাসী সমুদ্রে আটকা পড়ে আছেন। বাংলাদেশি ছাড়াও আটকা পড়া অন্যান্য দেশের মধ্যে মরক্কো, সুদান ও মিসরের নাগরিক রয়েছেন।
সমুদ্রে এতদিন থাকার ফলে অভিবাসীদের অবস্থা খুবই শোচনীয় বলে জানিয়েছেন রেড ক্রিসেন্ট কর্মকর্তা মংগি স্লিম। তাদের চিকিৎসাসেবা দিতে ইতিমধ্যে রেড ক্রিসেন্টের চিকিৎসকরা সেখানে পৌঁছেছেন। তবে খাদ্য, চিকিৎসাসহ সব ধরনের সাহায্য নিতে কয়েকজন অস্বীকৃতি জানায় বলে রেড ক্রিসেন্ট কর্মকর্তারা জানিয়েছেন।
গত মাসে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে ৭০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৭ বাংলাদেশি নাগরিক ছিলেন।
জীবন-জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ বা নৌকায় চড়ে বসছেন অসংখ্য শরণার্থী। আর উত্তাল সাগরের বুকে একের পর নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ।
সূত্র : যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com