1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে ৩ বাংলাদেশীর মৃত্যুে

  • Update Time : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ৪৩৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::মালয়েশিয়ার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ৯টার দিকে দেশটির জহুর বারুরতে কনডমিনিয়ামের বিল্ডিংয়ের ৩১ তলা থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

জানা যায়, নির্মাণাধীন ওই ভবনের ৩১ তলা থেকে তিনজন বাংলাদেশি পড়ে গেলে সেখানে কর্মরত অন্য শ্রমিকরা ইমার্জেন্সি ৯৯৯ টেলিফোন নম্বরে ফোন করে পুলিশকে খবর দয়। সোমবার রাত পৌনে ৩টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ওই তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন মোহাম্মদ তরিকুল (৩৪), আজমিন (২৭) ও সালাউদ্দিন (৪৪)। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জহুরবারু সুলতানা আমিনা হাসপাতালে পাঠানো হয়েছে।

ইস্কান্দার পিউটারির ডেপুটি চিফ অব পুলিশ (অপারেশনস), সুপারিন্টেনডেন্ট ইসমাইল ডালহা জানান, ভবনটির দ্বিতীয় ও চতুর্থ ফ্লোরের ওপর আটকা পড়ার পর তিনজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com