1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০১৫
  • ৭০৭ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি::যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এ পরিকল্পনা করা হয়েছে। । আর এ প্রক্রিয়ায় যুক্তরাজ্যে ব্যবসায়িক উদ্দেশে ভ্রমণেচ্ছুকদের জন্য শিথিল হচ্ছে ভিসা সংক্রান্ত কিছু পুরোনো নিয়ম। এমনটি হলে চলতি বছরের এপ্রিল থেকেই যুক্তরাজ্যে ভ্রমণেচ্ছুক ব্যবসায়ী এবং শিল্পীদের ১৫ ধরনের ভিসা আবেদন কমে চার ধরনে নেমে আসবে।
স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসার এই পরিকল্পনা ভিসা প্রক্রিয়ার সময় সাশ্রয় করার পাশাপাশি লাল ফিতার দৌরাত্ম কমাবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। প্রস্তাবিত নতুন ভিসায় প্রথমবারের মত ব্যবসায়িক বৈঠক বা কর্মকাণ্ডের পাশাপাশি ছুটিও নিতে পারবেন ব্যবসায়ীরা। যার জন্য আগে আলাদা ভিসার প্রয়োজন ছিল।
সম্প্রতি একশ’টির বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পর্যটন সংস্থার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে আসে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভিসা প্রক্রিয়ার জটিলতায় যুক্তরাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন দেশটির ব্যবসায়ী নেতারা। নতুন ভিসা প্রক্রিয়া তাদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন বলেই মনে করছেন তারা।
এ ব্যপারে স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে বলেন, ‘অভিবাসন আইন সংস্কারের মাধ্যমে আমরা মূলত ব্যবসায়ী এবং পর্যটকদের স্বাগত জানাতে চাই। যুক্তরাজ্য তাদের জন্য উন্মুক্ত যারা কাজ কিংবা অবসর যাপনের জন্য দেশটিতে আসতে চান। বৈশ্বিক বাজার অর্থনীতির আলোকে এটাই সময়োপযোগী সিদ্ধান্ত। এদিকে যুক্তরাজ্যে বিদেশেী বিনিয়োগকারী আকৃষ্ট করার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্তে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীর মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com