1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

যুক্তরাজ্যে এক বাংলাদেশি দম্পতির বাসার চিলেকোঠা থেকে অবৈধ এক অভিবাসীকে আটক করেছে পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫
  • ৪৭২ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: যুক্তরাজ্যে এক বাংলাদেশি দম্পতির বাসার চিলেকোঠা থেকে অবৈধ এক অভিবাসীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই অভিবাসীও বাংলাদেশি। তার নাম শফিক মিয়া। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়েছে।
ল্যাঙ্কাশায়ারের বার্নলি শহরের আদালত জানিয়েছে, ২০১১ সালে ছয় মাসের ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেন শফিক মিয়া। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর দেশে ফিরে যাননি।
ভিসা আবেদনের সময় শফিক মিয়ার স্পন্সর ছিলেন বার্নলির বাসিন্দা শহিদুল ইসলাম। গত ১ এপ্রিল শফিকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ওই সময় শহিদুল ইসলামকে শফিক মিয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, শফিক অনেক আগেই বাংলাদেশ চলে গেছেন। আর শহিদুলের স্ত্রী আনোয়ারা ইসলাম জানান, তিনি এক মাস ধরে শফিককে দেখেননি। এরপরও ইমিগ্রেশন কর্মকর্তারা শহিদুল-আনোয়ারা দম্পতির বাসায় অভিযান চালান। ওই বাসার চিলেকোঠায় লাগেজের স্তুপের পেছন থেকে তাকে আটক করা হয়। ওই সময় শহিদুলের বেডরুম থেকে বেশ কয়েকটি জাল পাসপোর্ট ও ভূয়া কাগজপত্র উদ্ধার করা হয়।
ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, শফিক যেখানে লুকিয়ে ছিলেন সেখানে তার একার পক্ষে লুকানো সম্ভব ছিলো না। একই সঙ্গে ওই লাগেজের স্তুপটিও লুকানোর জন্য সাজানো ছিলো।
বৃহস্পতিবার আদালত শহিদুল ও তার স্ত্রীকে অবৈধ অভিবাসীকে সহযোগিতার অভিযোগ থেকে মুক্তি দিলেও তাদের বিরুদ্ধে অবৈধকাজে ব্যবহারের জন্য কাগজপত্র রাখার দায়ে ১১টি অভিযোগ এনেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com